বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা সুন্দরগঞ্জে বিএনপির হয়ে নির্বাচনে অংশ নিতে আগাম প্রচারণায় সিন্টু
logo

সুন্দরগঞ্জে বিএনপির হয়ে নির্বাচনে অংশ নিতে আগাম প্রচারণায় সিন্টু

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে মনোনয়ন প্রত্যাশী হিসেবে আগাম প্রচারণায় নেমেছেন বিশিষ্ট সমাজসেবক মো. আরেফিন আজিজ সরদার সিন্টু। তিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সুন্দরগঞ্জ পৌরসভার প্রথম প্রশাসক প্রয়াত মো. আজিজার রহমান সরদারের ছেলে।

বুধবার (১১ জুন) সকাল ১১টায় পিতার কবর জিয়ারতের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন। এরপর প্রায় দুই শতাধিক মোটরসাইকেলের শোভাযাত্রা নিয়ে তিনি উপজেলার সোনারায়, ছাপড়হাটী, শ্রীপুর ও কাপাসিয়া ইউনিয়নে গণসংযোগ করেন।

বিশেষভাবে তিনি শ্রীপুর ইউনিয়নের ফুলমিয়ার বাজারস্থ উত্তর শ্রীপুর পূর্ব চাপড়া জামে মসজিদ এবং কাপাসিয়া ইউনিয়নের ভাটি কাপাসিয়া খেয়াঘাট টোনগ্রাম জামে মসজিদে যান এবং প্রতিটি মসজিদে একটন করে রড ও সিমেন্ট দেওয়ার আশ্বাস দেন। এছাড়াও পথসভায় অংশ নিয়ে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন।

এতে বক্তব্য দেন গাইবান্ধা জেলা জিয়া মঞ্চের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. মাহামুদুল হাসান মুসা, কাপাসিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. শহিদুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

স্থানীয়ভাবে পরিচিত ক্লিন ইমেজের অধিকারী তরুণ প্রার্থী হিসেবে সিন্টু সরদার দীর্ঘদিন ধরে মসজিদ, ঈদগাহ, কবরস্থান, ও দরিদ্র মানুষের বিবাহে আর্থিক সহায়তা করে আসছেন। সমাজসেবার পাশাপাশি তিনি নানা ব্যবসায়িক উদ্যোগেও সফলতা অর্জন করেছেন।

মনোনয়ন প্রসঙ্গে আরেফিন আজিজ সরদার সিন্টু বলেন, ‘আমি বিএনপির হয়ে জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুতি নিচ্ছি। তবে যদি দল অন্য কাউকে মনোনয়ন দেয়, তবুও আমি তার পক্ষেই কাজ করব ইনশাআল্লাহ। কারণ আমার কাছে ব্যক্তি নয়, দলের সিদ্ধান্তই মুখ্য।’

তিনি আরও বলেন, ‘বিএনপির পতাকা একসময় আমার বাবার হাতে ছিল। আজ সেই পতাকা বয়ে নিয়ে আমি মাঠে নেমেছি। আমার আদর্শ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমি রাজনীতিকে ক্ষমতার নয়, মানুষের সেবা করার মাধ্যম হিসেবে দেখি। জনগণের ভালোবাসা ও আস্থা অর্জন করাটাই আমার মূল লক্ষ্য।’

ভাটি কাপাসিয়া ও চাপড়া মসজিদে মুসল্লিদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের পাশে থেকে সুন্দরগঞ্জকে একটি আদর্শ উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। আপনাদের দোয়া ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি।’

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন