কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ সুন্দরবনের কুখ্যাত ডাকাত দয়াল বাহিনীর এক সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার ১০ মার্চ দুপুরে শিবসা নদী থেকে তাকে আটক করা হয়। বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
কোস্ট গার্ড জানায় গোপন সংবাদে জানা যায় সুন্দরবনের কুখ্যাত ডাকাত দয়াল বাহিনীর এক সদস্য দস্যুদের বাজার সরবরাহের জন্য সুন্দরবনে গমন করবে।
এমন খবরের সূত্র ধরে সকাল ১০টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলা ও নলিয়ান সমন্বয়ে শিবসা নদীতে বিশেষ অভিযান চালায়।
এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি বুঝতে পেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে সুন্দরবনের কুখ্যাত ডাকাত দয়াল বাহিনীর সদস্য আব্দুল হালিমকে আটক করা হয়। তার দেয়া তথ্য মতে দুপুর ১টার দিকে টাকাতোলা খাল সংলগ্ন এলাকা থেকে ১টি একনলা বন্দুক ও ৪ রাউন্ড তাজা কার্তুজ জব্দ করা হয়। আটক ডাকাত আব্দুল হালিম (৩৬) সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার বাসিন্দা।
সে দীর্ঘদিন যাবৎ দয়াল বাহিনীর সঙ্গে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিলো। জব্দকৃত আলামত ও আটককৃত ডাকাতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সুন্দরবনের কোস্ট গার্ডের অভিযান বনদস্যু দয়াল বাহিনীর সদস্য অস্ত্র ও গুলিসহ আটক
সুন্দরবনের কোস্ট গার্ডের অভিযান বনদস্যু দয়াল বাহিনীর সদস্য অস্ত্র ও গুলিসহ আটক
কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ সুন্দরবনের কুখ্যাত ডাকাত দয়াল বাহিনীর এক সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার ১০ মার্চ দুপুরে শিবসা নদী থেকে তাকে আটক করা হয়। বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। কোস্ট গার্ড জানায় গোপন সংবাদে জানা যায় সুন্দরবনের কুখ্যাত ডাকাত দয়াল বাহিনীর এক সদস্য দস্যুদের
বাজার সরবরাহের জন্য সুন্দরবনে গমন করবে। এমন খবরের সূত্র ধরে সকাল ১০টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলা ও নলিয়ান সমন্বয়ে শিবসা নদীতে বিশেষ অভিযান চালায়। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি বুঝতে পেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে সুন্দরবনের কুখ্যাত ডাকাত দয়াল বাহিনীর সদস্য আব্দুল হালিমকে আটক করা হয়। তার দেয়া তথ্য মতে দুপুর ১টার দিকে টাকাতোলা
খাল সংলগ্ন এলাকা থেকে ১টি একনলা বন্দুক ও ৪ রাউন্ড তাজা কার্তুজ জব্দ করা হয়। আটক ডাকাত আব্দুল হালিম (৩৬) সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার বাসিন্দা। সে দীর্ঘদিন যাবৎ দয়াল বাহিনীর সঙ্গে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিলো। জব্দকৃত আলামত ও আটককৃত ডাকাতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত