বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা সুনামগঞ্জে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
logo

সুনামগঞ্জে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে, গোপন তৎপরতা দীর্ঘদিন ধরে অভ্যস্থ গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা এবং সারাদেশে আইনশৃংখলা পরিস্থতির অবনতির প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেব দলের  বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  

মঙ্গলবার দুপুরে মিছিলটি শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে ট্রাফিক পয়েন্টে গিয়ে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় সমাবেশ স্থলে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মনাজ্জির হোসেনের সভাপতিত্বে ও জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলমের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির শিল্প বিষয়ক সম্পাদক নুরুল আলম বিপ্লব। 
এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক সিনিয়র যুগ্ম আহবায়ক রায়হান উদ্দিন, যুগ্ম আহবায়ক সুহেল মিয়া, শাহজাহান মিয়া,এডভোকেট আহাদ জুয়েল,লিয়াকত আলী,আলী শেরওয়ান রিপন, মঈনুল ইসলাম, আনোয়ার আলম, মোজাহিদুল ইসলাম শিপলু সৈয়দ মোহাদ্দিস,বাহাউদ্দীন শাহী,মনসুর আহমদ, ওমর ফারুক সামসুর রহমান, আহমেদ হুমায়ুন রশিদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য (দপ্তরের দায়িত্ব প্রাপ্ত) দপ্তর সম্পাদক ছাদিকুর রহমান চৌধুরী, সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবুল কাশেম দুলু, সদস্য সচিব এডভোকেট দীপংকর বনিক সুজিত,পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোশারফ হোসেন,সদস্য সচিব মহিম উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য নুর জালাল মন্টি,এডভোকেট আতিকুর রহমান, সাইফুল ইসলাম আতাহার চৌধুরী শাহীন, মাসুম বিল্লা,আতহাব চৌধুরী হাসান,আসাদুজ্জামান সাগর  সহ জেলা স্বেচ্ছাসেবক দলের অধীনস্থ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। 

নেতৃবৃন্দরা বলেনএকটি গোষ্ঠি দেশের বৃহত্তম দল জাতীয়তাবাদি দল বিএনপির জনসমর্থনে ঈষান্বিত হয়ে দেশে মব সৃষ্টি করে একেকর পর এক অরাজকতা সৃষ্টি করে এর দায় বিএনপি ও সহযোহি সংগঠনের উপর চাপানোর চেষ্টা করা হচ্ছে। তাছাড়া দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে কটুক্তির ও তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানান। 

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন