বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা সুনামগঞ্জ-১ আসনে অধ্যাপক ডাক্তার রফিকুল ইসলাম চৌধুরীর আলোচনা সভা ও প্রার্থীতা ঘোষণা
logo

সুনামগঞ্জ-১ আসনে অধ্যাপক ডাক্তার রফিকুল ইসলাম চৌধুরীর আলোচনা সভা ও প্রার্থীতা ঘোষণা

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সর্বস্তরের জনগণের সাথে প্রবীণ রাজনিতীবিদ ও বিশিষ্ট সমাজ সেবক অধ্যাপক ডাক্তার রফিকুল ইসলাম চৌধুরীর আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। 

শুক্রবার বিকাল ৩ ঘটিকায়  ( ২১ নভেম্বর) উপজেলার দশধরী গ্রামে জোবাইদা গার্ডেন এর নিজস্ব মাঠে আলোচনা সভা অনুষ্টিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার আব্দুল খালেক। মুফতি মোবারক হোসেন এর সঞ্চালনায়। 

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার রফিকুল ইসলাম চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধর্মপাশা উপজেলার জাতীয়পাটির সভাপতি মো: বাচ্ছু মিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ধর্মপাশা উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি আজিজুর রহমান, সাধারণ মুফতি জুবায়ের আলম, জামায়েত ইসলামের নেতা মোবারক হোসেন, সাবেক উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম আজাদ, সাবেক উপজেলা কৃষকদলের সভাপতি আওলাদ হোসেন, যুগ্ন আহবায়ক শান্তু রহমান শান্ত, সদস্য রাসেল মিয়া, সদর ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, সদস্য আব্দল সালাম  প্রমুখ।

প্রবীণ রাজনীতিবিদ ও বিশিষ্ট সমাজসেবক, সাবেক সুনামগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্টাকালীণ আহবায়ক কমিটির সদস্য, সাবেক ছাত্রদলের সহ সভাপতি অধ্যাপক ডাক্তার রফিকুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে অবনতিশীল আইন-শৃঙ্খলার উন্নতি করে, শান্তিপূর্ণ ভাবে অবাধ, নিরপেক্ষ ও সৃষ্ট নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের উত্তোরন এক বিরাট চ্যালেঞ্জ। আজ ঐক্যবদ্ধ ভাবে আন্দোলনে জড়িত দলগুলি পরস্পরের বিরুদ্ধে লিপ্ত। 

দেশে সন্ত্রাস, চাঁদাবাজি ও নৈরাজ্য প্রতিরোধ করে আইনের শাসন, ঘুষ দূনীতি মুক্ত জনবান্দব প্রশাসন সহ সকল স্তরে গণতান্ত্রয়ন প্রয়োজন। তিনি আরও বলেন, আপনারা জানেন, আমি দীর্ঘ দিন যাবত রাজনৈতিক কর্মকান্ডে জরিত। স্বেরাচারের আমলে আন্দোলন সংগ্রামে নির্যাতিত হয়ে কারাভোগ করেছি। এই প্রেক্ষিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি ইসলামী ঐক্য জোটে  প্রার্থী হতে সিদ্ধান্ত নিয়েছি, নির্বাচন করব ইনশাআল্লাহ। আমার বিশ্বাস নির্বাচনী অভিঞ্জতা, দূর্নীতি মুক্ত, সৎ সাহসী জনপ্রিয়তার বিচারে আমাকে মনোনয়ন দিবে। আমি আপনাদের সার্বাত্বক সহযোগিতা কামনা করি। 

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন