বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা সুনামগঞ্জ-১ আসনে জনপ্রিয়তার শীষে তরুণ নেতা মাহবুবুর রহমান
logo

সুনামগঞ্জ-১ আসনে জনপ্রিয়তার শীষে তরুণ নেতা মাহবুবুর রহমান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, মধ্যনগর ও ধর্মপাশা) উপজেলার ২২৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক তালিকায় বাদ হয়েও তরুণ নেতা সাবেক কেন্দ্রীয় যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক মোঃ মাহবুবুর রহমানকে হাজার হাজার ভক্তদের ভালবাসায় সিক্ত হয়েছেন তিনি। 

বৃহস্পতিবার বিকেলে জামালগঞ্জ উপজেলা সদরে রিভার ভিউতে পথ সভা অনুষ্টিত হয়। কয়েক হাজার জনতার ভালবাসায় সিক্ত হয়েছেন তিনি। দলীয় প্রতীক ধানের শীষ না পেয়েও প্রত্যাশা ব্যক্ত করে তরুন নেতা মাহবুবুর রহমান বলেন, “সারাদেশের মানুষ এখন একটি নিরপেক্ষ নির্বাচনের অপেক্ষায়। আগামী জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে এই বিশ্বাস থেকেই আমি আমার নির্বাচনী এলাকার জনগণের ভোটাধিকারের পক্ষে রাজপথে আছি। ধানের শীষকে বিজয়ী করতে হবে। 

”তিনি বলেন, ”তৃণমূল পর্যায়ে ব্যাপক সাংগঠনিক তৎপরতা শুরু করেছি জানিয়ে তিনি বলেন,“ইতোমধ্যে প্রতিটি উপজেলায় বিশাল জনসভা করেছি এবং ৩১'দফা বাস্তবায়নের খুব শিগগিরই প্রতিটা উপজেলা সমাবেশ করবো। গ্রামপর্যায়ে গণসংযোগ চালিয়ে যাচ্ছি উল্লেখ করে তিনি বলেন,গভীরভাবে জনগণের সঙ্গে যুক্ত হয়ে। ঘরে ঘরে গিয়ে বিএনপির অবস্থান ও তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফা কর্মসূচি তুলে ধরছি। 

নতুন ভোটারদের প্রসঙ্গে মাহবুবুর রহমান বলেন, “দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘদিন ধরে দেশের ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন। আজ দেশের যুবসমাজ ও সাধারণ মানুষ ভোট দিতে চায়,পরিবর্তন চায়। তরুণ ভোটাররা যেন ভয়হীনভাবে মত প্রকাশ করতে পারে, এই স্বাধীনতার জন্যই তারেক রহমান সংগ্রাম করে যাচ্ছেন।” দলের প্রতি নিজের রাজনৈতিক অঙ্গীকার তুলে ধরে মাহবুবুর রহমান বলেন, “আমি ছাত্র রাজনীতি থেকে উঠে আসা একজন তৃণমূল কর্মী। 

আমি রাজনীতি থাকা অবস্থায়ও সাধারণ মানুষের পাশে ছিলাম, আছি এবং থাকব। জনগণ আমাকে ভালবাসে, আমিও জনগণকে ভালবাসি। নির্বাচনী এলাকার সব শ্রেণি-পেশার মানুষের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমি দোয়া চাই, ভালোবাসা চাই এই গণতান্ত্রিক লড়াইয়ে আপনাদের সঙ্গেই আমার এগিয়ে যাওয়া। পথ সভায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেনম

 -খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন