বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা সুমাইয়া হত্যার বিচারের দাবীতে ইসলামপুর বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ
logo

সুমাইয়া হত্যার বিচারের দাবীতে ইসলামপুর বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ

জামালপুরের দেওয়ানগঞ্জে শ^শুরবাড়িতে গৃহবধূ সুমাইয়া (১৮)
হত্যার ঘটনায় সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের
দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে বিক্ষুব্দরা।

মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে ইসলামপুর-দেওয়ানগঞ্জ মহাসড়কের
মোশারফগঞ্জ বাজারে নিহতের স্বজন ও এলাকাবাসীর আয়োজনে
বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করা হয়।

এ সময় নিহত সুমাইয়ার মা নিলুফা বেগম, উপজেলা বিএনপির
সাংগঠনিক সম্পাদক আবির আহমেদ বিপুল মাস্টার, নিহতের
স্বজন উজ্জ্বল, জাকির হোসেন প্রমূখ বক্তব্য রাখেন। বক্তারা
হত্যাকান্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানান।

উল্লেখ্য যে, গত বছর (১১সেপ্টেম্বর) ভোর রাতে ৯৯৯ নম্বরে ফোন
পেয়ে দেওয়ানগঞ্জ থানা পুলিশ পাশ্ববর্তী দেওয়ানগঞ্জ উপজেলার
বীর উৎমারচর গ্রামের শ্বশুরবাড়ী থেকে সুমাইয়ার মরদেহ উদ্ধার
করে। নিহত সুমাইয়া ইসলামপুর উপজেলার মোশারফগঞ্জ
তেঘুরিয়া গ্রামের গ্রামের মৃত শহিদ শেখের কন্যা। 

এক বছর আগে পার্শ্ববতী দেওয়ানগঞ্জ সদর ইউনিয়নের বীর উৎমারচর গ্রামের সোনাজ উদ্দিন এর ছেলে সুমন (২২) এর সাথে বিয়ে হয়। গত বছর ১১ সেপ্টেম্বর ভোর রাতে শ্বশুরবাড়ীতে গৃহবধু
সুমাইয়ার রহস্য জনক মৃত্যু হয়।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন