বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
জাতীয় শুল্ক জটিলতা কাটিয়ে হিলি বন্দরে খালাসের অপেক্ষায় ২ হাজার ৮১৪ মেট্রিক টন চাল
logo

শুল্ক জটিলতা কাটিয়ে হিলি বন্দরে খালাসের অপেক্ষায় ২ হাজার ৮১৪ মেট্রিক টন চাল

দিনাজপুরের হিলি স্থলবন্দরে ভারত থেকে আমদানিকৃত চাল খালাসে শুল্ক জটিলতার সমাধান হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ৬৩.৫% শুল্কহার কমিয়ে ২ শতাংশ অগ্রিম আয়কর নির্ধারণ করেছে। এর ফলে এই বন্দরে গত ৬ দিন ধরে আটকে থাকা চাল খালাসে আর বাধা নেই।

সোমবার (১৮ আগস্ট) দুপুরের দিকে কাস্টমসের এসআই কোডা সার্ভারে এই হালনাগাদ নির্দেশনা দেওয়া হয় বলে হিলি কাস্টমস সূত্রে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা নিজাম উদ্দিন।

তিনি জানান, নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য আমদানি নীতিমালা অনুযায়ী চালের আমদানিতে শুল্ক প্রত্যাহার করে ২ শতাংশ অগ্রিম আয়কর প্রদানের নির্দেশনা জারি হয়েছে। এখন থেকে ব্যবসায়ীরা এই হারেই চাল খালাস নিতে পারছেন।

এদিকে শুল্ক জটিলতা কেটে যাওয়ায় বন্দরে আটকে থাকা চাল খালাসের প্রস্ত্রতি নিচ্ছেন ব্যবসায়ীরা। তাদের মতে, দ্রুত চাল খালাস শুরু হলে দেশের বাজারে সরবরাহ বাড়বে এবং চালের দামও কমে আসবে।

জানা যায়, বিগত প্রায় চার মাস বন্ধ থাকার পর গত ১২ আগস্ট থেকে চাল আমদানি শুরু হলেও শুল্ক জটিলতার কারণে হিলি স্থলবন্দরে ৬৪টি ট্রাকে থাকা ২ হাজার ৮১৪ টন চাল আটকে ছিল। অবশেষে শুল্ক জট কাটায় ওই চাল এখন খালাসের অপেক্ষায়।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন