বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
জাতীয় স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না: সিইসি
logo

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না: সিইসি

দলীয় প্রতীক ব্যবহার করা হবে না আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তবে রাজনৈতিক দলগুলো নিজেদের প্রার্থীর পক্ষে অবস্থান নিলে নির্বাচন উত্তপ্ত হয়ে উঠতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

সোমবার (১৮ মে) আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) নবনির্বাচিত কমিটির দায়িত্বগ্রহণ ও বিদায়ী কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ এখনো নির্ধারণ হয়নি। তবে এবার দলীয় প্রতীক না থাকলেও বিভিন্ন রাজনৈতিক দল ইতোমধ্যে প্রার্থীদের পক্ষে অবস্থান নিতে শুরু করেছে, যা নির্বাচনী পরিবেশকে উত্তপ্ত করতে পারে।

তিনি আরও বলেন, আমরা চাই ভালো নির্বাচনের একটি সংস্কৃতি গড়ে উঠুক। শুধু একটি নির্বাচন নয়, ভবিষ্যতের সব নির্বাচন যেন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়।

অতীতের সহিংসতার প্রসঙ্গ টেনে নাসির উদ্দিন বলেন, স্থানীয় সরকার নির্বাচনে আগে বহু হত্যাকাণ্ড ও সংঘাতের ঘটনা ঘটেছে। বিশেষ করে গ্রামাঞ্চলে প্রতিদ্বন্দ্বিতা তীব্র হয়ে ওঠে এবং একই পরিবার বা এলাকার প্রার্থীদের মধ্যেও বিরোধ দেখা দেয়।

নির্বাচন কমিশনের একার পক্ষে সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভব নয় উল্লেখ করে সিইসি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন, রাজনৈতিক দল, প্রার্থী, সাংবাদিক ও ভোটারসহ সব পক্ষের সহযোগিতা প্রয়োজন।

খুঁজুন