বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা সসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে অবহিতকরণ সভা
logo

সসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে অবহিতকরণ সভা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন  করার লক্ষ্যে মুন্সীগঞ্জের সিরাজদিখানে  অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। 

রোববার ২৫ জানুয়ারী বেলা ১২ টায় উপজেলার অডিটরিয়ামে  উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রুম্পা ঘোষ এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। 

সভায়  সংসদ নির্বাচন, গণভোট ও নির্বাচনের আচরণবিধি সংক্রান্ত নির্বাচনের সময় প্রার্থী, রাজনৈতিক দল এবং ভোটারদের করণীয় ও বর্জনীয় বিষয়গুলো স্পষ্টভাবে তুলে ধরা হয়। 

কামরুন নেছার সঞ্চালনা সভায় প্রধান অতিথি ছিলেন,জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা সৈয়দা নুর মহল আশরাফি।অবহিত করণ সভায় স্বাগত বক্তব্য রাখেন বিশেষ অতিথি  মুন্সীগঞ্জ জেলা  পুলিশ সুপার মো.মেনহাজুল আলম পিপিএম। 

এছাড়াও উপস্থিত ছিলেন,সিরাজদিখান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.তৌহিদুল বারী,সহকারী পুলিশ সুপার  (সিরাজদিখান সার্কেল) আনোয়ার পারভেজ। সিরাজদিখান থানার অফিসার মো: আব্দুল হান্নানসহ প্রশাসনের কর্মকর্তা, পুলিশ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, বিভিন্ন স্তরের নির্বাচন কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা সৈয়দা নুর মহল আশরাফি বলেন, আগামীতে যাতে একটি সুশাসন প্রতিষ্ঠিত হয়, জনকল্যাণমুখী একটি সরকার প্রতিষ্ঠিত হয়, তিনি আরো  বলেন, আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে। গণভোট সম্পর্কে ‘হ্যাঁ’ এবং ‘না’ ভোট বিষয়ে আপনারা সবাই অবগত আছেন। কিন্তু, আমরা যে বিষয়টা চাচ্ছি, যে বিষয়ে আজকে আপনাদেরকে এই সভায় উপস্থিত করা হয়েছে, সেটি হচ্ছে, যেহেতু, আপনারা সমাজের একটা অংশের প্রতিনিধি হিসেবে আছেন, দায়িত্ব পালন করছেন। আমরা চাই, আপনার আয়ত্তে, আপনার নিয়ন্ত্রণাধীনে, যে সকল সম্মানিত ভোটারবৃন্দ আছেন,  তাদেরকে আপনারা বিষয়গুলো জানাবেন।  

খুঁজুন