অন্তর্বর্তীকালীন সরকারের বাণিজ্য মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন সরকারি সফরের নামে শ্বশুরের কবর জিয়ারত করেছেন।
সেজন্য সরকারিভাবে সফরসূচী ঘোষণা করা হয়েছে। যেসব স্থান সফর করলেন তা সবই ছিল পরিবারিক। শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৫২ মিনিটে হেলিকপ্টারযোগে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর উচ্চ বিদ্যালয় মাঠে নামেন তিনি।
সেজন্য সরকারিভাবে সফরসূচী ঘোষণা করা হয়েছে। যেসব স্থান সফর করলেন তা সবই ছিল পরিবারিক। শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৫২ মিনিটে হেলিকপ্টারযোগে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর উচ্চ বিদ্যালয় মাঠে নামেন তিনি।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, উপদেষ্টা শেখ বশিরউদ্দীন আজ শুক্রবার জয়পুরহাটের আক্কেলপুরে আসবেন। এজন্য বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) উপদেষ্টার একান্ত সচিব মো: আব্দুল্লাহ আল মাহমুদের স্বাক্ষরে সরকারি সফর সূচী দেওয়া হয়। তার এই সরকারি সফরে উপদেষ্টার একান্ত সচিব, অন্য কর্মকর্তা/কর্মচারীরা সঙ্গী হবেন।
সূচীতে বলা হয়েছে, উপদেষ্টা সকাল সাড়ে ৯টায় ঢাকার ধানমন্ডির নিজ বাসা থেকে হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দ্যেশে যাত্রা করবেন। সকাল ১০টা ১০মিনিটে আক্কেলপুরের গোপীনাথপুর উচ্চ বিদ্যালয়ের উদ্দ্যেশে রওনা করবেন এবং ১১টায় সেখানে পৌঁছাবেন। সাড়ে ১১টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আক্কেলপুর অবস্থান করবেন।
এরপর আবার ঢাকার পথে রওনা করবেন। সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে তিনি নিজ বাসায় পৌঁছাবেন।
সরেজমিনে দেখা যায়, জয়পুরহাটের আ গোপীনাথপুর উচ্চ বিদ্যালয় মাঠে ১২টার ৫২ মিনিটে হেলিকাপ্টার অবতরণ করেন। হেলিকপ্টার থেকে নামার পর জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা প্রশাসন ও গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের পক্ষে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সেখানে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।
এরপর সাংবাদিকদের সাথে কথা বলে জয়পুরহাট-ঘ ১১-০০৩২ নম্বরের পতাকাবাহী সরকারি গাড়িতে সেখান থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার মত্তুর্তাপুর সিদ্দিকীয়া দারুল হেদায়েদ খানকা শরীফে গিয়ে জুম্মার নামাজ আদায় করেন উপদেষ্টা। এরপর খানকা শরীফ চত্ত্বরে উপদেষ্টার শ্বশুর আওয়ামী লীগের জয়পুরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম মোহাম্মদ আবদুর রাজ্জাক আকন্দের কবর জিয়ারত করেন।
এরপর ১টা ৫০ মিনিটে তিনি পারিবারিক ব্যবসায়ী প্রতিষ্ঠান গোপীনাথপুর হিমাগার লিমিটেডে মধ্যাহ্নভোজ করেন। উপদেষ্টা শেখ বশিরউদ্দর বিকেল পাঁচটা পর্যন্ত ওই হিমাগারে অবস্থানের পর ৫টা ১২মিনিটে হেলিকাপ্টার যোগে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন।
পরে দুপুর ১টা ৫০ মিনিটে তিনি আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর হিমাগার লিমিটেডে উপদেষ্টা বিকেল ৫টা পর্যন্ত অবস্থান করার পর ৫টা ১২ মিনিটে গোপীনাথপুর উচ্চ বিদ্যালয় থেকে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা হন।
সাংবাদিকরা সফরের বিষয়ে প্রশ্ন করলে শেখ বশিরউদ্দীন মাথা নেড়ে কোনো মন্তব্য করেননি। তবে হেলিকপ্টারে ওঠার সময় তিনি বলেন, ২০ বছর পর শ্বশুরবাড়ি আসা।
স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯৮৬ সালের তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-২ আসনের আওয়ামী লীগের সাবেক এমপি মরহুম মোহাম্মদ আবদুর রাজ্জাক আকন্দের মেয়ের জামাই হচ্ছেন বর্তমান বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
-খবরপ্রতিদিন/ সি.ব