বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা সরকারি জমি দখল করে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ
logo

সরকারি জমি দখল করে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির কাঠালিয়ায় সরকারি জমি দখল করে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। এ বিষয়ে কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ দিয়েছেন স্থানীয়'রা।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানাযায়, উপজেলার পূর্ব ছিটকি এলাকায় স্থানীয় ইউনিয়ন পরিষদ সংলগ্ন সরকারি রাস্তা ও খালের পাশের জায়গা দখল করে পাকা দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে একই এলাকার বাসিন্দা শহিদুল ইসলাম (৫০)। এর বিরুদ্ধে। শহিদুল ইসলাম স্থানীয় মৃত্যু ফজলুর রহমানের ছেলে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিলে ভূমি অফিস থেকে তহসিলদার সরজমিন পরিদর্শন নির্মাণকাজ বন্ধের নির্দেশ দেন।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বাসিন্দা জানায়,প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে তাদের নজরদারি এড়িয়ে রাতের আধারে পাকা স্থাপনা নির্মাণের কাজ করে যাচ্ছে তারা।

শহিদুল ইসলামের বড় ভাই সাবেক স্কুল শিক্ষক ফখরুল ইসলাম বাদশা(৬২) স্থাপনা নির্মানে সার্বিক সহযোগিতা করে আসছে। স্থানীয়রা এবস বিষয়ে প্রতিবাদ করলে ভাড়াটে লোকজন দিয়ে তাদের হুমকি দেয় বলেও অভিযোগ রয়েছে শহিদুল ইসলামের বিরুদ্ধে। 

এ বিষয়ে শহিদুল ইসলাম এর বড়ো ভাই ফকরুল ইসলাম বাদশা জানায়, এটা আমাদের পৈতৃক সম্পত্তি'র দাগের মাথার জমি। এটা আমরা প্রায় চলিশ থেকে পঞ্চাশ বছর যাবৎ ভোগ দখল করে আসছি। ওখানে পুরাতন একটা দোকান আছে,সেখানে আমরা কাজ শুরু করেছিলাম।এখন প্রশাসনের পক্ষ থেকে যে সিদ্ধান্ত আসবে আমরা তা মেনে নেবো।

এ বিষয়ে শহিদুল ইসলাম জানায়,এটা আমাদের দাগের মাথার সম্পত্তি। প্রায় ত্রিশ থেকে চল্লিশ বছর যাবৎ আমরা ভোগ দখল করতেছি। এটা সরকারি জমি হলে আমরা ছেড়ে দিবো। 
 
এ বিষয়ে কাঁঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:মকবুল হোসেন জানান,অভিযোগ পেয়ে ওখানে ভূমি অফিস থেকে তহসিলদার'কে পাঠিয়েছি। তিনি কাজ বন্ধ করে দিয়েছেন। ওটা সরাসরি সম্পত্তি হলে খুব তারাতারি তাদের'কে উচ্ছেদ করা হবে।

খুঁজুন