বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা সরকারি দলের নাম ভাঙ্গিয়ে খাল দখল করে অবৈধ বালুর ব্যবসা,সাংবাদিক কে হুমকি থানায় অভিযোগ
logo

সরকারি দলের নাম ভাঙ্গিয়ে খাল দখল করে অবৈধ বালুর ব্যবসা,সাংবাদিক কে হুমকি থানায় অভিযোগ

মুন্সীগঞ্জের সিরাজদিখানে সরকারী দলের নাম ভাঙ্গিয়ে কোলা ইউনিয়নের ছাতিয়ানতলী নামক স্থানে সরকারি খাল দখল করে তার উপর বালু মজুদ করে অবৈধ ব্যবসার অভিযোগ উঠেছে ইছাপুরা (উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের পিছনে, আউয়াল বেপারীর মেয়ের জামাই অনিক (৩৩) এর বিরুদ্ধে।

রোববার ১ মার্চ দুপুর সাড়ে ১২ টার দিকে  কোলা ইউনিয়নের ছাতিয়ানতলী নামক স্থানে দৈনিক ভোরের ডাক ও ডেইলী সান পত্রিকার সংবাদকর্মী মোঃ জাবেদুর রহমান (জুবায়ের) (৩৬) তথ্য সংগ্রহ কালে প্রাননাশের হুমকি শিকার হন। 

এ বিষয়ে সাংবাদিক মোঃ জাবেদুর রহমান (জুবায়ের) বাদী হয়ে অবৈধ বালু ব্যবসায়ী অনিক (৩৩) এর বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সুত্রে জানা যায়,১/০৩/২০২৬ ইং তারিখ দুপুর ১২:২৮ ঘটিকায় কোলা ইউনিয়নের ছাতিয়ানতলী নামক স্থানে সরকারি খাল দখল করে তার উপর বালু মজুদ করে অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছে এ সংবাদের ভিত্তিতে সরেজমিনে প্রতিবেদন তৈরি করতে গেলে অবৈধ বালু ব্যবসায়ী অনিক (৩৩)সরসরি এবং  এর ব্যবহৃত মোবাঃ ০১৬৮৫৩১৮৩৭৫ ফোনে অকথ্য ভাষায় গালাগালি সহ প্রাণ নাশের হুমকি প্রদান করে, হুমকিতে আরো বলে আমরা সরকার দলের রাজনীতি করি তোকে থানায় নিয়ে বেধে রাখবো দেখবে তুই কত বড় সাংবাদিক বলে হুমকি প্রদান করেন।

এবিষয়ে সিরাজদিখান থানার ওসি তদন্ত হাবিবুর রহমান জানান,অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেওয়া হবে।

খুঁজুন