বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
জাতীয় সরকারি ৭ কলেজকে পাঠদানে নতুন কাঠামো ঘোষণা
logo

সরকারি ৭ কলেজকে পাঠদানে নতুন কাঠামো ঘোষণা

আজ সোমবার (৪ আগস্ট) সচিবালয়ে সংবাদ সম্মেলনে শিক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মজিবুর রহমান জানান। সরকারি ৭ কলেজকে চারটি ভাগে বিভক্ত করে পাঠদান ও গবেষণা কার্যক্রম পরিচালনা করা হবে।

তিনি জানান, ৭ কলেজকে স্কুল অব সাইন্স, স্কুল অব আর্টস ও হিউমেনিটিজ, স্কুল অব বিজনেস স্টাডিজ, স্কুল অব ল অ্যান্ড জাস্টিস এই চারটি ভাগে বিভক্ত করা হবে।

বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, ইডেন মহিলা কলেজ ও ঢাকা কলেজকে স্কুল অব সাইন্স, সরকারি বাঙলা কলেজকে স্কুল অব আর্টস অ্যান্ড হিউমেনিটিজ, সরকারি তিতুমীর কলেজকে স্কুল অব বিজনেস স্টাডিজ এবং কবি নজরুল ও শহীদ সোহরাওয়ার্দী কলেজকে স্কুল অব ল অ্যান্ড জাস্টিসে পরিণত করা হচ্ছে। একজন প্রক্টরসহ ৭ কলেজে ১৪ জন ডেপুটি প্রক্টর থাকবেন।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম পরিচালিত হবে একাডেমিক কাউন্সিল সিনেট ও সিন্ডিকেটের মাধ্যমে।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশননে সদস্য তানজিম উদ্দিন খান জানান, ৭ কলেজের বিভাগ ও আসনের বিষয়ে এখনও চূড়ান্ত হয়নি। আসন্ন ভর্তি পরীক্ষা অন্তর্র্বতী প্রশাসন পরিচালনা করবে। বিশ্ববিদ্যালয় হলে একাদশে ভর্তি করা হবে কিনা, তা তখনের প্রশাসন সিদ্ধান্ত নেবে। আগের সরকারের যত্রতত্র বিশ্ববিদ্যালয় গঠনের সমালোচনা করেন তিনি।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন