বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা সরকারের ভাবমূতি কেউ যেন নষ্ট করতে না পারে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে: ডা. এ জেড এম জাহিদ
logo

সরকারের ভাবমূতি কেউ যেন নষ্ট করতে না পারে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে: ডা. এ জেড এম জাহিদ

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, কেউ যাতে দুষ্ককর্ম করে সরকারের ভাবমূতি নষ্ট করতে না পারে সেজন্য সকলকে ঐক্যবদ্ধ থেকে কাজ করাতে হবে। সেই সাথে প্রশাসনকে আইনশৃঙ্খলা বজায় রাখতে সহযোগীতা করার আহ্বায়ন জানান।

তিনি আরো বলেন, হিলি রেলস্টেশনের সমস্যা, হিলি স্থলবন্দর আধুনিকায়ন, এলাকার রাস্তাঘাটের উন্নয়ন, মাদক প্রতিরোধসহ নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে খুব শীঘ্রই উদ্যোগ গ্রহণ করা হবে।

শনিবার বিকেল ৫ টায় তাঁর নির্বাচনী এলাকা দিনাজপুর- ৬ আসনের হাকিমপুর উপজেলার বাংলাহিলি পাইলট স্কুল এ্যান্ড কলেজ মাঠে নেতাকর্মীদের সাথে মতবিনিময় কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাকিমপুর উপজেলা বিএনপি যুগ্ন সাধারণ সম্পাদক আহমেদ রেজা বিপুলের সঞ্চালনায় হাকিমপুর উপজেলা বিএনপি সভাপতি ফৌরদৌস হোসেনের সভাপতিত্বে মতবিনিয় সভায় আরো বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাড. মোফাজ্জল হোসেন দুলাল, সিনিয়র সভাপতি আকরাম হোসেন সহ-সভাপতি আখতারুজ্জামান জুয়েল, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুন্না, হাকিমপুর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পীসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

খুঁজুন