বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
জাতীয় সরকারের সহযোগিতা ছাড়া নির্বাচন সম্ভব নয়: সিইসি
logo

সরকারের সহযোগিতা ছাড়া নির্বাচন সম্ভব নয়: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন মন্তব্য করেছেন ইসি যতই স্বাধীন হোক না কেন সরকারের সহযোগিতা ছাড়া নির্বাচন সম্ভব নয় বলে।

আজ শনিবার (২১ জুন) সকালে নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে নির্বাচনি আইন ও বিধি সংক্রান্ত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেন, নির্বাচন ইস্যুতে সময় এলেই সরকারের সঙ্গে আলোচনা হবে। সরকার ছাড়া নির্বাচন সম্ভব নয়।

সরকারের সঙ্গে কমিশন যোগাযোগ রাখছে জানিয়ে সিইসি জানান, নির্বাচন করতে হলে সরকারের মুখ্য ভূমিকা লাগবে। নির্বাচনের কাজ এগিয়ে নেওয়ার জন্য কমিশনের কর্মপরিকল্পনা আছে। প্রয়োজনে কর্মপরিকল্পনা পরিবর্তন হবে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন