বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা সরকারের মূল লক্ষ্য হচ্ছে কর না বাড়িয়ে করদাতাদের সংখ্যা বাড়ানো: হুইপ রকিবুল ইসলাম
logo

সরকারের মূল লক্ষ্য হচ্ছে কর না বাড়িয়ে করদাতাদের সংখ্যা বাড়ানো: হুইপ রকিবুল ইসলাম

বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল বলেন, কর দিয়ে সরকার দেশের উন্নয়নমূলক কাজ করে। তাই সকলকে নিয়ম অনুযায়ী কর পরিশোধ করতে হবে।বিএনপির সরকারের মূল লক্ষ্য হচ্ছে কর না বাড়িয়ে করদাতাদের সংখ্যা বাড়ানো। ফলে সকলের সহোযোগিতায় দেশ এগিয়ে যাবে এবং উন্নত রাষ্ট্রে পরিণত হবে।
তিনি আরও বলেন, একটি দেশের উন্নতি নির্ভর করে সে দেশের কত শতাংশ মানুষ করের আওতায় আছে তার উপর। এখনো অধিক দেশের সংখ্যক মানুষ করের আওতার বাহিরে। কর সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে একটি ভীতি কাজ করে। এই ভীতিকে উপেক্ষা করে সকলকে দেশের উন্নয়নে সরকারের সহযোগিতায় পাশে থাকতে তিনি আহ্বান জানান।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, শিল্পনগরী হিসেবে খুলনার যে ঐতিহ্য বর্তমান সরকার সে ঐতিহ্য ফিরিয়ে আনবে। এই খুলনা এক সময় মৎস্য শিল্পের জন্য বিখ্যাত ছিলো কিন্তু সেই শিল্প আজ ধ্বংসের পথে।
তিনি খুলনার সেই হারানো মৎস্য শিল্পকে পুনরুদ্ধার করে দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখার উপযোগী করে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন।
তিনি গতকাল বৃহস্পতিবার ০২ এপ্রিল বিকালে বয়রায় খুলনা কর ভবনের মাল্টিপারপাস হলে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। এর আগে তিনি নবনির্মিত খুলনা কর ভবন উদ্বোধন করেন।
অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোঃ আব্দুর রহমান খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পী, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর নীতি) ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী এবং জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) আহসান হাবিব।

খুঁজুন