অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোঃ আব্দুর রহমান খান বলেছেন,বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম প্রধান চ্যালেঞ্জ হলো সংকীর্ণ করভিত্তি।
জাতীয় রাজস্ব বোর্ড এবং সরকারের সাম্প্রতিক উদ্যোগ অনুসারে দেশের প্রত্যেক বাণিজ্যিক, শিক্ষা, এনজিও ও অন্যান্য প্রতিষ্ঠানকে ট্যাক্সের আওতায় আনার লক্ষ্য নিয়ে কাজ চলছে। সরকারের এ উদ্যোগ বাস্তবায়িত হলে বাংলাদেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে এবং করদাতাদের মধ্যে সুবিচার প্রতিষ্ঠিত হবে।
তিনি গতকাল বৃহস্পতিবার ০২ এপ্রিল সকালে খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ে বাংলাদেশের জাতীয় বাজেট প্রণয়নের লক্ষ্যে খুলনা বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে প্রাক-বাজেট আলোচনা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
অভ্যন্তরীণ সম্পদ বিভাগ সচিব বলেন, বর্তমানে বাংলাদেশে জিডিপি অনুসারে ট্যাক্স বাড়ছে না। এটি উন্নয়নশীল দেশের জন্য অপর্যাপ্ত। অনেক প্রতিষ্ঠান এখনও করের বাইরে রয়েছে। বিশেষ করে অর্ধেকের বেশি এনজিও কর জালের বাইরে। অনেক প্রতিষ্ঠানের একটি বড় অংশ কর ফাকি দিয়ে চলছে।
এতে সরকারের রাজস্ব ক্ষতি হচ্ছে হাজার হাজার কোটি টাকা। রাজস্ব আদায়ের জন্য স্বচ্ছতা নিশ্চিত করতে সরকারের আইন রয়েছে। ডিজিটালাইজেশন, অটোমেশন এবং কঠোর আইন প্রয়োগের মাধ্যমে এ উদ্যোগ সফল করা সম্ভব হবে।
তিনি উন্নত দেশের উদাহরণ দিয়ে বলেন তাদের যদি ১০ কোটি মানুষ থাকে তাহলে ঐ ২০ কোটি চোখ হয় পুলিশের চোখ, পরিবেশ অধিদপ্তরের চোখ, রাজস্ব বোর্ডের চোখ তাই রাজস্ব খাতে সেসব দেশের কোন অসুবিধা হয় না। একটি রাষ্ট্রের তখনই উন্নতি হবে যখন প্রতিটি নাগরিক রাষ্ট্র নিয়ে কথা বলবে।
তিনি বলেন, বর্তমানে খুবই সহজে ঘরে বসে কর জমা দেওয়া যায়। আমরা নিজেরা ডিজিটাল হওয়ার চেষ্টা করছি এবং রাজস্ব আদায়ে অন্য সকল ডিজিটাল সিস্টেমের সাথে সংযোগ তৈরি করছি। এর ফলে কর জমা দিতে কেউ দুর্নীতির আশ্রয় নিতে পারবে না।
খুলনা বিভাগীয় কমিশনার(ভারপ্রাপ্ত) মোহাম্মদ নাজমুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কাস্টমস নীতি ও আইসিটি) মুহাম্মদ মুবিনুল কবীর।জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (ভ্যাট নীতি) মোঃ আজিজুর রহমান, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর নীতি) ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী এবং জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) আহসান হাবিব। স্বাগত বক্তৃতা করেন কর অঞ্চল খুলনার কর কমিশনার মোঃ সারোয়ার হোসেন চৌধুরী।
সরকার সকল প্রতিষ্ঠানকে ট্যাক্সের আওতায় আনার লক্ষে কাজ করছে: চেয়ারম্যান জাতীয় রাজস্ব বোর্ড
সরকার সকল প্রতিষ্ঠানকে ট্যাক্সের আওতায় আনার লক্ষে কাজ করছে: চেয়ারম্যান জাতীয় রাজস্ব বোর্ড
অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোঃ আব্দুর রহমান খান বলেছেন,বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম প্রধান চ্যালেঞ্জ হলো সংকীর্ণ করভিত্তি। জাতীয় রাজস্ব বোর্ড এবং সরকারের সাম্প্রতিক উদ্যোগ অনুসারে দেশের প্রত্যেক বাণিজ্যিক, শিক্ষা, এনজিও ও অন্যান্য প্রতিষ্ঠানকে ট্যাক্সের আওতায় আনার লক্ষ্য নিয়ে কাজ চলছে। সরকারের এ উদ্যোগ বাস্তবায়িত হলে বাংলাদেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে এবং করদাতাদের মধ্যে সুবিচার প্রতিষ্ঠিত হবে। তিনি গতকাল বৃহস্পতিবার ০২ এপ্রিল সকালে খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ে বাংলাদেশের জাতীয় বাজেট প্রণয়নের লক্ষ্যে খুলনা বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে প্রাক-বাজেট আলোচনা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। অভ্যন্তরীণ সম্পদ বিভাগ সচিব বলেন, বর্তমানে বাংলাদেশে জিডিপি অনুসারে ট্যাক্স বাড়ছে না। এটি উন্নয়নশীল
দেশের জন্য অপর্যাপ্ত। অনেক প্রতিষ্ঠান এখনও করের বাইরে রয়েছে। বিশেষ করে অর্ধেকের বেশি এনজিও কর জালের বাইরে। অনেক প্রতিষ্ঠানের একটি বড় অংশ কর ফাকি দিয়ে চলছে। এতে সরকারের রাজস্ব ক্ষতি হচ্ছে হাজার হাজার কোটি টাকা। রাজস্ব আদায়ের জন্য স্বচ্ছতা নিশ্চিত করতে সরকারের আইন রয়েছে। ডিজিটালাইজেশন, অটোমেশন এবং কঠোর আইন প্রয়োগের মাধ্যমে এ উদ্যোগ সফল করা সম্ভব হবে। তিনি উন্নত দেশের উদাহরণ দিয়ে বলেন তাদের যদি ১০ কোটি মানুষ থাকে তাহলে ঐ ২০ কোটি চোখ হয় পুলিশের চোখ, পরিবেশ অধিদপ্তরের চোখ, রাজস্ব বোর্ডের চোখ তাই রাজস্ব খাতে সেসব দেশের কোন অসুবিধা হয় না। একটি রাষ্ট্রের তখনই উন্নতি হবে যখন প্রতিটি নাগরিক রাষ্ট্র নিয়ে কথা বলবে। তিনি বলেন, বর্তমানে
খুবই সহজে ঘরে বসে কর জমা দেওয়া যায়। আমরা নিজেরা ডিজিটাল হওয়ার চেষ্টা করছি এবং রাজস্ব আদায়ে অন্য সকল ডিজিটাল সিস্টেমের সাথে সংযোগ তৈরি করছি। এর ফলে কর জমা দিতে কেউ দুর্নীতির আশ্রয় নিতে পারবে না। খুলনা বিভাগীয় কমিশনার(ভারপ্রাপ্ত) মোহাম্মদ নাজমুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কাস্টমস নীতি ও আইসিটি) মুহাম্মদ মুবিনুল কবীর।জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (ভ্যাট নীতি) মোঃ আজিজুর রহমান, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর নীতি) ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী এবং জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) আহসান হাবিব। স্বাগত বক্তৃতা করেন কর অঞ্চল খুলনার কর কমিশনার মোঃ সারোয়ার হোসেন চৌধুরী।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত