এখন পর্যন্ত সরকারের জব্দকৃত মোট সম্পত্তির মূল্য ১ লাখ ৩০ হাজার ৭৫৮.৭ কোটি, জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম।
আজ সোমবার (১৯ মে) রাজধানীর বেইলি রোডে অবস্থিত ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য তুলে ধরেন।
প্রেস সচিব বলেন, এখন পর্যন্ত সরকারের জব্দকৃত মোট সম্পত্তির মূল্য ১ লাখ ৩০ হাজার ৭৫৮.৭ কোটি টাকা। এর মধ্যে বিদেশি অর্থ ১৬৪ মিলিয়ন ডলার। জব্দকৃত অস্থাবর সম্পত্তি আছে ৪২ হাজার ৬১৪.২৭ কোটি টাকা। অভ্যন্তরীণ অর্থ ২০.৭ মিলিয়ন ডলার।
তিনি বলেন, দেশে লুটের টাকা বা লুটেরাদের জব্দকৃত অর্থ সরকার বাজেটে ব্যবহার নয় বরং দরিদ্র জনগোষ্ঠীর উপকারে ব্যবহার করবে।
শফিকুল আলম বলেন, লুটপাট হওয়া অর্থ ব্যবস্থাপনার জন্য একটি তহবিল গঠনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা, যা জনকল্যাণে ব্যবহার করা হবে।
প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেন, এই তহবিল বর্তমান আইন অনুযায়ী গঠিত হবে। তবে প্রয়োজনে তহবিল গঠনের জন্য আইন সংশোধন করা হবে।
তিনি আরও বলেন, আমি আশা করি অন্তর্র্বতী সরকারের মেয়াদে এই তহবিল গঠন করা সম্ভব হবে। তবে পরবর্তী নির্বাচিত সরকারকে তা চালিয়ে নিতে হবে।
-খবরপ্রতিদিন/ সি.ব