বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
রাজনীতি সরকার কারও মুখাপেক্ষী হলে জনগণ মেনে নেবে না: নাহিদ
logo

সরকার কারও মুখাপেক্ষী হলে জনগণ মেনে নেবে না: নাহিদ

বাংলাদেশকে এক সময় ভারতের মুখাপেক্ষী করা হয়েছিল, এবারও সরকার কারও মুখাপেক্ষী হলে জনগণ তা মেনে নেবে না।বলেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম

শনিবার (১৬ মে) জাতীয় যুবশক্তির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে রাজধানীর বি এম এ মিলনায়তনে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ক্ষমতায় আসতে বর্তমান সরকার কোথাও মাথা দিয়ে এসেছে কিনা, এটি এখনো স্পষ্ট না। বাংলাদেশ এতদিন ভারতের মুখাপেক্ষী ছিল, এই সরকারও কারও মুখাপেক্ষী হতে চাইলে জনগণ তা মেনে নেবে না। সব মিলিয়ে সরকারের পররাষ্ট্র নীতি বাংলাদেশের পক্ষেই হবে বলে বিশ্বাস করি।

সরকারের সমালোচনা করে এনসিপির আহ্বায়ক বলেন, সরকার প্রথম থেকেই সংসদকে ব্যর্থ করেছে। শুধুমাত্র পিআর স্ট্র্যাটেজি করে দেশ চালানো যায় না। দেশ পরিচালনা করতে হলে জনগণের সঙ্গে যে কমিটমেন্ট দেয়া হয়েছে, তা পালন করতে হবে।

স্বাস্থ্য ব্যবস্থাপনা নিয়ে দেশে জরুরি অবস্থা বিরাজ করছে জানিয়ে নাহিদ আরও বলেন, বাংলাদেশে এই মুহুর্তে অনেক সংকট চলছে। সরকার সফলভাবে তা নিরসন করতে পারছে না। হামে ৪০০ শিশুর মৃত্যু, সরকারের ব্যর্থতা। সরকার শুধু অন্তর্র্বতী সরকারের ওপর দায় চাপিয়ে নিজের হাত পরিষ্কার করতে চায়। সরকারের উচিত এই মুহূর্তে জরুরি অবস্থা জারি করা।

পররাষ্ট্রনীতি বিষয়ে বিরোধী দলীয় চিফ হুইপ আরও বলেন, বাংলাদেশের নদীতে ভারত বাঁধ বসিয়ে পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত করছে। নতুন চুক্তির মাধ্যমে পানির অধিকার চাই আমরা। আর মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের হওয়া বাণিজ্য চুক্তি নিয়ে সংসদে কোনো কথা হয়নি। এটা জনগণের সামনে উন্মুক্ত করতে হবে।

খুঁজুন