প্রাইভেটকারের ধাক্কায় রিকশা আরোহী মৌমিতা হালদার (২৬) নামে খুলনা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছে। আজ সোমবার ৩০ মার্চ সন্ধ্যা আনুমানিক সোয়া ৭টার দিকে খুলনা জেলা পরিষদের সামনে ঘটনাটি ঘটে। তিনি স্থানীয় মুন্সিপাড়া তরুণ হালদারের মেয়ে।
খুলনা সদর থানা পুলিশের এসআই দেবব্রত বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যা সোয়া ৭টার দিকে জেলা পরিষদ থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের দিকে যাচ্ছিল। এ সময়ে দ্রুতগামী একটি প্রাইভেটকার রিকশাকে ধাক্কা দিলে শিক্ষার্থী মৌমিতা হালদার ছিড়কে রাস্তার ওপর পড়ে গিয়ে মাথা ও ঘাড়ে আঘাত পান।
পরবর্তীতে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহতের মৌমিতার ছোট ভাই বলেন, আমার দিদি (বোন) খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী। সন্ধ্যা ৭টার দিকে বাসায় থাকা অবস্থায় বাবা মাকে ফোন দেয়। ফোনে তিনি জানান, রিকশায় থাকা অবস্থায় পেছন থেকে প্রাইভেটকার ধাক্কা দিলে দিদি ও বাবা পড়ে যায়। বাবার হাতে কিছুটা আঘাত লাগে।
তবে আমার বোনের অবস্থা ভালো ছিল না। পরবর্তীতে বোনকে নিয়ে খুলনা সদর হাসপাতালে যায়। সেখান থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলা হয়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে পরীক্ষা-নিরীক্ষা করে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সড়ক দুর্ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে
সড়ক দুর্ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে
প্রাইভেটকারের ধাক্কায় রিকশা আরোহী মৌমিতা হালদার (২৬) নামে খুলনা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছে। আজ সোমবার ৩০ মার্চ সন্ধ্যা আনুমানিক সোয়া ৭টার দিকে খুলনা জেলা পরিষদের সামনে ঘটনাটি ঘটে। তিনি স্থানীয় মুন্সিপাড়া তরুণ হালদারের মেয়ে। খুলনা সদর থানা পুলিশের এসআই দেবব্রত বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যা সোয়া ৭টার দিকে জেলা পরিষদ থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের দিকে যাচ্ছিল।
এ সময়ে দ্রুতগামী একটি প্রাইভেটকার রিকশাকে ধাক্কা দিলে শিক্ষার্থী মৌমিতা হালদার ছিড়কে রাস্তার ওপর পড়ে গিয়ে মাথা ও ঘাড়ে আঘাত পান। পরবর্তীতে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহতের মৌমিতার ছোট ভাই বলেন, আমার দিদি (বোন) খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী। সন্ধ্যা ৭টার দিকে বাসায় থাকা অবস্থায় বাবা মাকে ফোন দেয়।
ফোনে তিনি জানান, রিকশায় থাকা অবস্থায় পেছন থেকে প্রাইভেটকার ধাক্কা দিলে দিদি ও বাবা পড়ে যায়। বাবার হাতে কিছুটা আঘাত লাগে। তবে আমার বোনের অবস্থা ভালো ছিল না। পরবর্তীতে বোনকে নিয়ে খুলনা সদর হাসপাতালে যায়। সেখান থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলা হয়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে পরীক্ষা-নিরীক্ষা করে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত