বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা সড়ক দুর্ঘটনায় ইসলামী আন্দোলন নেতা আব্দুল্লাহ আল নোমানের পরিবারসহ ১২জন  নিহত হয়েছে
logo

সড়ক দুর্ঘটনায় ইসলামী আন্দোলন নেতা আব্দুল্লাহ আল নোমানের পরিবারসহ ১২জন  নিহত হয়েছে

ইসলামী আন্দোলন বাংলাদেশ দাকোপ উপজেলা শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুল্লাহ আল নোমান এর আম্মাসহ পরিবারের ১২ জন সদস্য নিহত হওয়ায় শোক প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।

ভাগ্নির বিবাহ সম্পন্ন করে আসার পথে আজ ১২ মার্চ, আজ বৃহস্পতিবার ১২ মার্চ বিকাল ৫ টার দিকে  রামপালের বেলাইব্রিজ এলাকায় নৌবাহিনীর একটি বাস ও তাদের বহনকারী মাইক্রোবাসের  মুখোমুখি ভয়াবহ সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। 

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, এই শোকে শান্তনা দেয়ার ভাষা আমার জানা নাই। 

তথাপিও তকদিনের ফয়সালা আমাদের জন্য অবধারিত। আমি নিহতদের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আল্লাহ আপনাদের সবরে জামিল ইখতেয়ার করার তৌফিক দান করুন।

এই হৃদয়বিদারক ঘটনায় শোক ও সমাবেদনা জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখা নেতৃবৃন্দ। জেলা সভাপতি মাওলানা অধ্যাপক আব্দুল্লাহ ইমরান, সহ-সভাপতি আসাদুল্লাহ আল গালিব, আলহাজ্ব মাওলানা আবু সাঈদ।

সেক্রেটারি রেজাউল করিম সরদার, জয়েন্ট সেক্রেটারি আলহাজ্ব শফিকুল ইসলাম, মাওলানা হারুনুর রশিদ, হাফেজ মাওলানা মুফতি আশরাফুল ইসলাম, দাকোপ উপজেলা সেক্রেটারি আলহাজ্ব শাকিল আহমেদ রাসেল, হাফেজ ওসমান করিম, আঃ কাদের, আঃ রহমানসহ খুলনার সর্বস্তরের নেতাকর্মীরা এই শোক প্রকাশ করেছেন।

খুঁজুন