বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা শ্রীনগরে হাসাড়া ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত
logo

শ্রীনগরে হাসাড়া ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের ও আগামী সংসদ নির্বাচন কে কেন্দ্র করে সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে মুন্সীগঞ্জ শ্রীনগরে 

কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ আগষ্ট ) সকাল ১০ টার দিকে  হাসাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে উপজেলার হাসাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড মাদ্রাসাপাড়ায় হাসাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব মোঃ আব্দুল রশিদ সভাপতিত্ব সম্পাদক আব্দুল আল মামুনের

সঞ্চালনায় এ কর্মী সভা অনুষ্ঠিত হয়। এ-সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির ১নং সদস্য, মুন্সীগঞ্জ-০১ আসনের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা, সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোঃ আব্দুল্লাহ। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি মোঃ শহীদুল ইসলাম মৃধা, শ্রীনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারুক মোড়ল, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মামুন,  সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম কানন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রজিন খানসহ হাসাড়া ইউনিয়ন বিএনপির প্রতিটি ওয়ার্ড এর সভাপতি,  সাধারণ সম্পাদক সহ অংগসংগঠনের নেতৃবৃন্দ,  বিএনপির কর্মী, সমর্থক ও সাধারণ জনগণ।  

শেখ মোঃ আব্দুল্লাহ তার বক্তব্যে বলেন, "কোন রকম চাঁদাবাজী, দখলদারিত্ব, অন্যায় কাজের সাথে জড়িত হওয়া যাবে না। যারাই জড়িত হবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।  আগামী নির্বাচনের জন্য সবাই প্রস্তুতি নিন। জনগণের ভোটেই বিএনপি ক্ষমতায় যাবে। বিএনপি জনগণের দল।" 

প্রধান অতিথি এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতা-কর্মীদের সমস্যা কথা গুলো শোনেন এবং সমাধানের আশ্বাস দেন। 

খুঁজুন