বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা শ্রীনগরে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবসাকে কেন্দ্র করে হামলা আহত-১
logo

শ্রীনগরে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবসাকে কেন্দ্র করে হামলা আহত-১

মুন্সীগঞ্জের শ্রীনগরে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবসাকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে।মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার ভাগ্যকূল ইউনিয়নের কামারগাঁও এলাকায় এঘটনা ঘটে।এতে আহত হয় আলিফ হোসেন নামের একজন হয়েছে।এবিষয়ে আলিফ হোসেন বাদী হয়ে শ্রীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। 

অভিযোগ সূত্রে জানা যায়, মোঃ রিগেন (৩৫) প্রসেঞ্জিত সূত্রধর (২৮), রাসেল (৩৫), সহ অজ্ঞাতনামা আরো ৩/৪ জন মিলে মধ্য কামারগাঁও  জিপি স্ট্যান্ডের সামনে ৩ টি মোটর সাইকেল যোগে এসে পথরোধ করে এলোপাথাড়ী কিলঘুষি মারে এবং হাতে থাকা লোহার রড দিয়ে আঘাত করে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা ও ডান হাতের একটি আঙ্গুলে রক্তাক্ত কাটা জখম করে। ঐ হামলার পূর্বে মোঃ রিগেনের ব্যবহৃত Md rigan নামীয় ফেসবুক আইডি থেকে এবং প্রসেঞ্জিত সূত্রধরের ব্যবহৃত Prosunjit Sutradhar নামীয় ফেসবুক আইডি থেকে Mohammad Alif Hussain নামীয় ফেসবুক আইডির মেসেঞ্জারে কল দিয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং ব্রডব্যান্ড লাইনের সংযোগ দিতে নিষেধ করে। তাহা আহত আফিফ অস্বীকৃতি জানালে আসামীরা হুমকী দেয় যে, সময় সুযোগমতো পাইলে খুন করে লাশ গুম করে দিবে।

আসামীরা এলাকার চিহ্নিত আওয়ামীলীগ সমর্থিত ব্যাক্তি।

এ বিষয়ে শ্রীনগর থানার এসআই জাহাঙ্গীর বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত চলমান আছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন