বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
জাতীয় শ্রীলঙ্কাকে চার উইকেটে হারিয়েছে বাংলাদেশ
logo

শ্রীলঙ্কাকে চার উইকেটে হারিয়েছে বাংলাদেশ

চার উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ এশিয়া কাপ ২০২৫ এর দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে । টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক লিটন কুমার দাস। একাদশে এদিন দুই পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ। কিপার ব্যাটার নুরুল হাসান সোহান ও লেগ স্পিনার রিশাদ হোসেনকে সাইড বেঞ্চে রেখে একাদশে ঢোকেন পেসার শরীফুল ইসলাম ও স্পিনার শেখ মেহেদি।

পাওয়ারপ্লের প্রথম ছয় ওভারে ঝড়ো শুরু করলেও নিশানকাকে তাসকিন ফেরালে রানের গতিতে কিছুটা ভাটা পড়ে শ্রীলঙ্কার। এরপর ফিরে যান আরেক ওপেনার কুশাল মেন্ডিসও।

নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৮ রান তোলে লঙ্কানরা। শানাকা করেন ৩৭ বলে সর্বোচ্চ ৬৪ রান। অন্যদিকে ৪ ওভারে মাত্র ২০ রান দিয়ে তিন উইকেট তুলে নেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।

১৬৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই নুয়ান থুসারার বলে বোল্ড হন ওপেনার তানজিদ হাসান তামিম। তবে আরেক ওপেনার সাইফ হাসান অধিনায়ক লিটন দাসকে সঙ্গে নিয়ে দ্রুত রান তুলতে থাকেন।

ভালো শুরুর পরেও হাসারাঙ্গার বলে ক্যাচ দিয়ে ফেরেন টাইগার অধিনায়ক। এরপর তাওহীদ হৃদয়কে নিয়ে রানের চাকা সচল রাখেন সাইফ। ৪৫ বলে ৬১ রান করে আউট হন সাইফ। অন্যদিকে হৃদয়ের ব্যাটে ভর করে বাংলাদেশ লক্ষ্যের দিকে এগোতে থাকে। ৩৭ বলে ৫৮ রান করে বিদায় নেন তাওহীদ হৃদয়।

এরপর শেষ ওভারে শঙ্কা জাগলেও ম্যাচ জিতে নেয় বাংলাদেশ। ম্যাচসেরা হন ওপেনার সাইফ হাসান। এশিয়া কাপে আগামীকাল পাকিস্তানের মুখোমুখি হবে ভারত।

খুঁজুন