বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা সরাইলের ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত। প্রধান অতিথি এড. নুরুজ্জামান লস্কর তপু
logo

সরাইলের ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত। প্রধান অতিথি এড. নুরুজ্জামান লস্কর তপু

মাদক কে না বলুন শ্লোগান কে সামনে রেখে সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নে টিম টিঘর কর্তৃক আয়োজিত ঘরোয়া মিনি ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ জুলাই ২০২৫ )  বিকালে পানিশ্বর ইউনিয়নের টিঘর পশ্চিম পাড়া বালুর মাঠ এ খেলার আয়োজন করা হয়। উক্ত খেলায় অংশগ্রহণ করেন  হ্যালো আরিফ বনাম লায়ন কিং একাদশ। 

স্থানীয়  মো. দানিশ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি বক্তব্য দেন জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপির সাধারন সম্পাদক এড. নুরুজ্জামান লস্কর তপু।

এতে বিশেষ অতিথির বক্তব্য দেন  উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলী,  উপজেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মিজান মিয়া,  চুন্টা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক  হাফেজ মনিরুল ইসলাম সেলিম, সরাইল সদর ইউনিয়ন বিএনপির সভাপতি কাঞ্চন মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী -মো. কবির মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল গাফফার, পিয়ারুল প্রমুখ।

এছাড়াও স্থানীয় ১নং ওয়ার্ড বিএনপি সভাপতি ছায়েদ উল্লাহ  সিনিয়র সহ- সভাপতি তাজুল ইসলাম, সেক্রেটার দেলোয়ার সহ বিভিন্ন বয়সের মানুষ খেলা দেখতে ভীড়  জমান।  টান টান উত্তেজনা ও উৎসবমুখর পরিবেশ এ খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় ধারাভাষ্যকার দায়িত্বে ছিলেন রাসেল সরকার ও রেফারির দায়িত্ব ছিলেন মাসুম খন্দকার । নির্ধারিত সময়ের মধ্যে গোল না হওয়া পরে টাইব্রেকারে  হ্যালো আরিফ ০-২ গোলে বিজয়ী হয়৷ পরে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন প্রধান অতিথি এড. নুরুজ্জামান লস্কর তপু।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন