বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা সোয়া ৩ ঘন্টা পর উত্তরবঙ্গের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ স্বাভাবিক
logo

সোয়া ৩ ঘন্টা পর উত্তরবঙ্গের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ স্বাভাবিক

দিনাজপুরের হিলিতে চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের সবগুলো বগি ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় সোয়া ৩ ঘন্টা পর উত্তরবঙ্গের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন পার্বতীপুর রেলওয়ে থানা অফিসার ইনচার্জ জুলফিকার আলী। তিনি জানান, সকালে চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি হিলির ডাঙ্গাপাড়া অতিক্রম করার সময় ট্রেনের ইঞ্জিন থেকে বগির হুক খুলে যায়।

বগি ছাড়াই ইঞ্জিনটি হিলি রেলস্টেশনে পৌঁছায়। পরে বগিগুলো সাতকুড়ি এলাকায় আটকে যায়। এঘটনায় সকাল ৭ টা ৪০ থেকে বেলা ১১ টা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ ছিলো। প্রায় সোয়া তিন ঘন্টা বন্ধ থাকার পর উত্তরবঙ্গের সাথে সারাদেশে ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়।

খুঁজুন