বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
বিশ্ব সৌদি সহ ঈদের তারিখ ঘোষণা করল যেসব দেশ
logo

সৌদি সহ ঈদের তারিখ ঘোষণা করল যেসব দেশ

পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে সৌদি আরব সহ
মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই  ও ওমান ।

দুবাই-ভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, সৌদি আরবের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী ৬ জুন (শুক্রবার) দেশটিতে উদ্‌যাপিত হবে ঈদুল আজহা।

এর আগে পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই এবং ওমান। গালফ নিউজ জানিয়েছে, মালয়েশিয়ায় পবিত্র জিলহজ বা ঈদুল আজহার চাঁদ দেখা যায়নি। মঙ্গলবার (২৭ মে) সন্ধ্যায় দেশটিতে জিলহজের চাঁদের অনুসন্ধান করা হয়। কিন্তু আকাশের কোথাও চাঁদ দেখা যায়নি। এর ফলে ঘোষণা দেয়া হয়, এ বছরের জিলকদ মাসটি ৩০ দিন পূর্ণ করবে এবং ২৯ মে থেকে জিলহজ মাস শুরু হবে। সে হিসেবে, মালয়েশিয়ায় আগামী ৭ জুন (শনিবার) উদ্‌যাপিত হবে ঈদুল আজহা। ইন্দোনেশিয়াও আনুষ্ঠানিকভাবে ঈদের তারিখ ঘোষণা করেছে। দেশটিতে ঈদুল আজহা পালিত হবে শুক্রবার (৬ জুন)। তবে ব্রুনাইয়ে চাঁদ দেখা যায়নি বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে গালফ নিউজ। ফলে দেশটিতে ঈদুল আজহা পালিত হবে আগামী ৭ জুন। এদিকে ৬ জুন ঈদুল আজহা উদ্‌যাপনের ঘোষণা দিয়েছে ওমান।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন