বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
জাতীয় সৌদি পৌঁছেছেন ৮৭ হাজার ১৫৭ হজযাত্রী
logo

সৌদি পৌঁছেছেন ৮৭ হাজার ১৫৭ হজযাত্রী

সৌদি আরবে হজ পালনে এ পর্যন্ত পৌঁছেছেন ৮৭ হাজার ১৫৭ হজযাত্রী। সরকারি-বেসরকারি মোট ২২৪টি ফ্লাইটে সৌদিতে পৌঁছান তারা।

আজ মঙ্গলবার (৩ জুন) হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা ও সৌদি আরবের সূত্রে হজ বুলেটিনের আইটি হেল্প ডেস্ক জানিয়েছে, মঙ্গলবার (৩ জুন) দিবাগত রাত ৩টা নাগাদ সৌদি আরবে পৌঁছেছেন ৮৭ হাজার ১৫৭ জন বাংলাদেশি। আইটি হেল্প ডেস্ক জানিয়েছে, মঙ্গলবার মধ্যরাত নাগাদ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মোট ১০৮টি ফ্লাইটে ৪২ হাজার ৪০৪ জন হজযাত্রী সৌদি আরবে পাড়ি জমিয়েছেন। পাশাপাশি এই সময়ে সৌদি এয়ারলাইন্সের ৮৩টি ফ্লাইটে ৩১ হাজার ৬৭৬ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ৩৩টি ফ্লাইটে ১৩ হাজার ৭৭ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। চলতি বছর পবিত্র হজপালনে সৌদি আরবে গিয়ে এখন পর্যন্ত ১৭ বাংলাদেশি মারা গেছেন। সর্বশেষ গত রোববার (১ মে) নীলফামারী সৈয়দপুরের মো. জাহিদুল ইসলাম (৫৯) মক্কায় হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে ১৬ জন পুরুষ ও একজন নারী। এর মধ্যে মক্কায় মারা গেছেন দশজন ও মদিনায় সাতজন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন