বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
বিশ্ব সৌদি আরবের তেল কোম্পানিতে হামলা ইরান নয়, ইসরায়েল চালিয়েছে
logo
তাসনিম নিউজের প্রতিবেদন

সৌদি আরবের তেল কোম্পানিতে হামলা ইরান নয়, ইসরায়েল চালিয়েছে

ইরান দাবি করেছে সৌদি আরবের আরামকো তেল কোম্পানির শোধনাগারে ড্রোন হামলা ইসরায়েল চালিয়েছে বলে। এটি একটি ‘ফলস ফ্ল্যাগ’ অপারেশনের উদাহরণ বলে তাসনিম নিউজকে জানিয়েছে ইরানের সামরিক সূত্র।

ওই সূত্র তাসনিমকে বলেন, আরামকোতে এই হামলা ছিল ইসরায়েলের একটি ফলস ফ্ল্যাগ (ছদ্মবেশী) অভিযান।

তিনি আরও যোগ করেন, ইরানে বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলার মতো অপরাধ থেকে আঞ্চলিক দেশগুলোর মনোযোগ সরিয়ে নেওয়াই ইসরায়েলের মূল লক্ষ্য।

ওই সূত্রটি আরও বলেন, ‘ইরান স্পষ্টভাবে ঘোষণা করেছে— তারা এই অঞ্চলে আমেরিকান এবং ইসরায়েলি স্বার্থ সংশ্লিষ্ট সকল স্থাপনা ও সুযোগ-সুবিধাগুলোকে লক্ষ্যবস্তু করবে এবং ইতোমধ্যে অনেকগুলোতে হামলাও করেছে। কিন্তু আরামকো স্থাপনাগুলো এ পর্যন্ত ইরানের হামলার লক্ষ্যবস্তুর তালিকায় ছিল না।’

সামরিক সূত্রটি তাসনিমকে নিশ্চিত করেছেন, আঞ্চলিক দেশগুলোর তেল স্থাপনাগুলো ইরানের হামলার লক্ষ্যবস্তু ছিল না এবং ভবিষ্যতেও নেই।

তবে একই সময়ে তিনি যোগ করেন, এই অঞ্চলের যেকোনো স্থানে অবস্থিত আমেরিকান এবং ইসরায়েলি স্বার্থগুলো ইরানের কাছে বৈধ লক্ষ্যবস্তু এবং সেগুলো সব সময় হামলার আওতায় থাকবে।

গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সোমবার সৌদি আরামকোর রাস তানুয়া তেল শোধনাগারে একটি ড্রোন হামলার ফলে অগ্নিকাণ্ডের ঘটনার পর তাসনিমের এই সূত্রের পক্ষ থেকে এমন বক্তব্য এলো। পারস্য উপসাগরের উপকূলে অবস্থিত রাস তানুয়া সৌদি আরবের অন্যতম প্রধান তেল শোধনাগার এবং রপ্তানি কেন্দ্র।

সূত্রটি জোর দিয়ে বলেন, ‘গোয়েন্দা সূত্রের দেওয়া তথ্য অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দরও ইসরায়েলিদের পরবর্তী ‘ফলস ফ্ল্যাগ’ অপারেশনের অন্যতম লক্ষ্যবস্তু এবং তারা সেখানেও হামলার পরিকল্পনা করছে।’

খুঁজুন