পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি সৌদি আরবে। ফলে দেশটিতে শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হবে।
বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় দেশটির রাজকীয় আদালত (রয়্যাল কোর্ট) এক ঘোষণায় জানায়, সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার, ২০ মার্চ ঈদুল ফিতর পালিত হবে।
এর আগে বুধবার সন্ধ্যায় সৌদি আরবে শাওয়াল মাসের চাঁদ দেখার অপেক্ষা ছিল। তবে চাঁদ দেখা না যাওয়ায় রমজান মাস ৩০ দিনে পূর্ণ হচ্ছে।
এক মাস সিয়াম সাধনার পর শাওয়াল মাসের প্রথম দিনে মুসলমানরা ঈদুল ফিতর উদ্যাপন করেন। এটি মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব।
চাঁদ দেখার ওপর নির্ভর করেই প্রতি বছর ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ করা হয়।
সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, ঈদ শুক্রবার
সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, ঈদ শুক্রবার
পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি সৌদি আরবে। ফলে দেশটিতে শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হবে। বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় দেশটির রাজকীয় আদালত (রয়্যাল কোর্ট) এক ঘোষণায় জানায়, সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত অনুযায়ী
শুক্রবার, ২০ মার্চ ঈদুল ফিতর পালিত হবে। এর আগে বুধবার সন্ধ্যায় সৌদি আরবে শাওয়াল মাসের চাঁদ দেখার অপেক্ষা ছিল। তবে চাঁদ দেখা না যাওয়ায় রমজান মাস ৩০ দিনে পূর্ণ হচ্ছে। এক মাস
সিয়াম সাধনার পর শাওয়াল মাসের প্রথম দিনে মুসলমানরা ঈদুল ফিতর উদ্যাপন করেন। এটি মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। চাঁদ দেখার ওপর নির্ভর করেই প্রতি বছর ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ করা হয়।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত