বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা সৈয়দপুরে নসিমনের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
logo

সৈয়দপুরে নসিমনের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

নীলফামারীর সৈয়দপুরে নছিমনের ধাক্কায় এক মটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। ৩ জুন মঙ্গলবার বিকেলে উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের কাজীর মোড় এলাকায় ওই ঘটনা ঘটে। মৃত্যু মাসুদ রানা (১৮) কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের বরুয়া বেলতলী মাস্টার পাড়ার রাজু ইসলামের পুত্র ।
স্থানীয়রা জানান,দুই বন্ধু মিলে মোটরসাইকেল যোগে সৈয়দপুরে আসছিলেন গরু কেনার জন্য। কাজীর মোড় এলাকা থেকে গরু নিয়ে যাওয়ার পথে নছিমনের ধাক্কায় মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মাসুদ রানার মৃত্যু হয় । তাকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে  ঘোষণা করেন। অপর জন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি ) ফইম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন নছিমনের ধাক্কায় মাসুদ রানার মৃত্যু হয়েছে । নিহতদের পরিবারের পক্ষ থেকে এখনও কোন অভিযোগ পাইনি এবং নছিমন চালক কেও পাওয়া যায় নি। তবে নসিমন চালককে আটকের চেষ্টা চলছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন