বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা সৈয়দপুরে দুর্গাপুজা উপলক্ষে ইলিশের দাম চড়া ক্রেতাদের মাঝে ক্ষোভ
logo

সৈয়দপুরে দুর্গাপুজা উপলক্ষে ইলিশের দাম চড়া ক্রেতাদের মাঝে ক্ষোভ

সৈয়দপুরে শারদীয় দুর্গাপুজা উপলক্ষে পৌর বাজার সহ বিভিন্ন বাজারে ইলিশ মাছের চাহিদা বেড়ে যাওয়ায় এর দাম হয়ে উঠেছে আকাশচুম্বী। ফলে ক্রেতাদের মাঝে ইলিশ কেনাকে কেন্দ্র করে ক্ষোভের সৃষ্টি হয়েছে। গতকাল ১৭ সেপ্টেম্বর বুধবার সকালে পৌর মাছ বাজার গিয়ে এমনই দৃশ্য দেখা যায়। 

দেখা গেছে, গত ৮/১০ দিন ধরে ইলিশের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। বাজারে দেড় কেজি ওজনের বড় সাইজের ইলিশ কেজি প্রতি বিক্রি হচ্ছে ২ হাজার ৮০০ থেকে ৩ হাজার টাকায়। যা গত ৮/১০ দিন আগে বিক্রি হয়েছে ১ হাজার ৮০০ টাকা থেকে ২ হাজার টাকায় । ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার টাকা থেকে ২২০০ টাকা কেজি দরে।  ছোট সাইজের ইলিশের দাম ৮০০ টাকা থেকে ১ হাজার টাকায় বিক্রি হচ্ছে। যা প্রতিটি মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। 

মাছ বাজার ব্যবসায়িরা জানান, পুজার সময় চাহিদা বৃদ্ধির সাথে সাথে নদী থেকে ইলিশও উঠছে পর্যাপ্ত কিন্তু দেশ থেকে ইলিশ পার্শ্ববর্তী দেশে চলে যাওয়ায় দাম বৃদ্ধির প্রধান কারণ। এছাড়া পরিবহন খরচ বেড়ে যাওয়ায় গতদিনের তুলনায় এবারে ইলিশের দাম কিছুটা বেশি।

বাদল নামের এক মাছ ব্যবসায়ি বলেন, নদী থেকে মাছ পর্যাপ্ত ধরা পরলেও আমদানি কম। কিন্তু চাহিদা অনেক বেশি। গতদিনের চেয়ে এবারে বেশি দামে ইলিশ কিনে, এরপর পরিববন খরচ দিয়ে বেশি দামে বিক্রি করেও লাভ হচ্ছে না। 

ইতি রানী নামের এক ক্রেতা বলেন,  গত ৭/৮ মাস আগে হাফ কেজি ওজনের একটি ইলিশ মাছ কিনে পরিবারের সকলেই খেয়েছি। তিনি বলেন, প্রতি বছরই পুজা এলেই ইলিশের দাম বেড়ে যায়। এবারও তার ব্যতিক্রম হয়নি। তবে আমাদের মতো মানুষের ইলিশ মাছ খাওয়া স্বপ্ন হয়ে দাড়িয়েছে।

তিনি বলেন, বর্তমান সরকার বলেছিলেন, দেশের ইলিশ, দেশের মানুষ আগে খাবে এরপর বাইরে রফতানি করার চিন্তা ভাবনা করা হবে। সরকারের ওই কথায় মানুষ ভেবেছিল আসলেই বুঝি সত্য কিন্তু নিম্ন ও মধ্যবিত্তদের জন্য যে ইলিশ মাছ না তা এখন বুঝা যাচ্ছে। পূজা যতই ঘনিয়ে আসছে ইলিশের দাম ততই বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে বলে জানান তিনি। 

উপজেলা মৎস্য কর্মকর্তা মোস্তারিনা আফরোজ জানান,, ২/১ দিনের মধ্যেই বাজার মনিটরিং করা হবে। ইলিশের দাম যাতে নিয়ন্ত্রণে থাকে এজন্য তৎপর রয়েছেন বলে জানান তিনি। 

ইলিশের দাম বৃদ্ধি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর-ই আলম সিদ্দিকি বলেন, বাজার নিয়ন্ত্রণে রাখতে মৎস্য কর্মকর্তাকে বলা হয়েছে। ২/১ দিনের মধ্যেই বাজারে অভিযান চালানো হবে বলে জানান তিনি। 

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন