বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা সৈয়দপুরে ধানক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার
logo

সৈয়দপুরে ধানক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার

জহুরুল ইসলাম খোকন সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:- নীলফামারীর সৈয়দপুরে ধানক্ষেত থেকে মোঃ রাফি (২২) নামে এক যুবক মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে  উপজেলার কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ সুখীপাড়া এলাকা থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। মৃত মোঃ রাফি  শহরের কয়ানিজপাড়ার আব্দুল হাফিজ ওরফে হাফেজের ছেলে। শনিবার ১০ এপ্রিল সকালে বিষয়টি  নিশ্চিত করেছেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফইম উদ্দিন।

পুলিশ জানায়, ওই এলাকায় ধান ক্ষেতে রাফির মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা । পরে পুলিশকে খবর দেন তারা।  পুলিশ সেখানে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। 

ওসি মোঃ ফইম উদ্দিন বলেন শনিবার সকালে মরদেহ  ময়নাতদন্তের জন্য নীলফামারী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট এলেই আইনি কার্যক্রম শুরু করা হবে।

-খবর প্রতিদিন/ সি.ব

খুঁজুন