বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা সৈয়দপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
logo

সৈয়দপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

গোপন তৎপরতায় দীর্ঘদিন ধরে অভ্যস্ত, গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে  নীলফামারীর  সৈয়দপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সৈয়দপুর সাংগঠনিক জেলা ছাত্রদল। 

সোমবার সন্ধ্যা ৭ টায় শহরের শহীদ ডা: জিকরুল হক রোডস্থ  দলীয় কার্যালয় চত্বরে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল গফুর সরকার, সাধারণ সম্পাদক শাহিন আকতার শাহীন, সৈয়দপুর রাজনৈতিক জেলা ছাত্র দলের সভাপতি হুসেন মোঃ আরমান, সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম রাব্বি প্রমূখ। এ সময় সাবেক ও বর্তমান ছাত্রদলের নেতা ও কর্মীসহ জেলা বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির উদ্বেগ প্রকাশ করে বক্তারা বলেন, আজকের এই প্রতিবাদী কর্মসূচির মাধ্যমে আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছি। শিক্ষা প্রতিষ্ঠান কোনো রাজনৈতিক ষড়যন্ত্রের ক্ষেত্র নয়। গুপ্ত সংগঠনের মাধ্যমে পরিকল্পিতভাবে মব সৃষ্টির অপচেষ্টা এবং শিক্ষার পরিবেশ ধ্বংস করার যে চক্রান্ত চলছে, ছাত্রদল তার দৃঢ় প্রতিবাদ জানায়। আমরা চাই শান্তিপূর্ণ, নিরাপদ এবং জ্ঞানচর্চার উপযোগী পরিবেশ। শিক্ষাঙ্গনে বিশৃঙ্খলা নয়, হোক মূল্যবোধ ও মেধার চর্চা।

বক্তারা আরও বলেন, দেশে একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে গুপ্ত সংগঠনের মাধ্যমে জনমনে বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা ও আতঙ্ক সৃষ্টি করছে। বিভিন্ন জায়গায় ‘মব’ নামক গুজব ছড়িয়ে নিরীহ মানুষকে হত্যা করা হচ্ছে, যা গণতন্ত্র, মানবাধিকার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য হুমকিস্বরূপ। এর বিরুদ্ধে ছাত্রদল সবসময় সোচ্চার থাকবে এবং কঠোর হস্তে দমন করবে ইনশাআল্লাহ। 

সমাবেশে বক্তারা অবিলম্বে এসব অপতৎপরতা বন্ধ এবং দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানান।

এর আগে দলীয় কার্যালয় চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন