বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা সৈয়দপুরের রাফি হত্যা মামলায় ঢাকা থেকে চারজন আটক
logo

সৈয়দপুরের রাফি হত্যা মামলায় ঢাকা থেকে চারজন আটক

নীলফামারীর সৈয়দপুরের আলোচিত হত্যা মামলায় চারজনকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৫ মে) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়। এ নিয়ে এ হত্যা মামলায় মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  
জানা যায় গত ৯ মে শুক্রুবার রাতে সৈয়দপুরে রাফি (২৭) নামের এক যুবকের লাশ উপজেলার কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ সুখীপাড়া এলাকার একটি ধান ক্ষেত থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে রাতেই মোক্তারুল হোসেন সোনা (৩৫) নামে এক যুবককে আটক করা হয়। 

পূর্ব শক্রতার জেড়ে ওই যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে দাবি নিহতের পিতা আব্দুল হাফিজ ওরফে হাফেজ এর। পরদিন ১০ মে বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে থানায় একটি মামলা করা হয়। এ মামলায় পুলিশ তদন্তে নামেন।  

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঢাকার বিভিন্ন স্থান থেকে চারজনকে গ্রেপ্তার করে। এদের মধ্যে দুইজন এজাহারভুক্ত আসামী। গ্রেপ্তারকৃতরা হলেন সৈয়দপুরের ধলাগাছ সুখিপাড়ার বাবর আলীর ছেলে নয়ন ইসলাম (২২),  একই এলাকার আজিবরের ছেলে মোনা মিয়া (৩৩),  আমজান আলীর ছেলে রনি ইসলাম (১৮) ও সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয় এলাকার আব্দুল বারী বাবলুর ছেলে হৃদয় হোসেন জয় (১৯)।    

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফাইম উদ্দিন সত্যতা নিশ্চিত করে জানান, এ হত্যা মামলাটি গুরুত্ব দিয়ে পুলিশ তদন্ত করছে। বাকি দের ও দ্রুত পাকরাও করা হবে বলে জানান তিনি। 

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন