নীলফামারীর সৈয়দপুরে ভ্যান থেকে ছিটকে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মিলি আক্তার (২৪) নামে এক ইপিজেড কর্মী নিহত হয়েছেন। নিহত মিলি ঢেলাপির আবাসন এলাকার মোঃ চান বাদশার স্ত্রী। ২৪ জুন মঙ্গলবার উপজেলার শ্বাসকান্দর মোড়ের সরকার ইটভাটার সামনে বিকেলে রংপুর-দিনাজপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মিলি আক্তার মঙ্গলবার বিকেলে ভ্যানে করে বাড়ি ফিরছিলেন। এ সময় ওই এলাকায় দ্রুত ও বেপরোয়া গতিতে আসা সৈয়দপুর থেকে দিনাজপুরগামী একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে মিলি ছিটকে ট্রাকের সামনে পড়ে চাকায় পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন । এ ঘটনায় মহাসড়ক অবরোধ করে স্থানীয়রা। সংবাদ পেয়ে দশমাইল হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে দ্রুত পৌঁছে। পরে পুলিশের অনুরোধে স্থানীয়রা মহাসড়ক থেকে সরে দাড়ালে যান চলাচল স্বাভাবিক হয়।
বিষয়টি নিশ্চিত করে দশমাইল হাইওয়ে থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুজ্জামান তিনি বলেন, এ ঘটনায় ট্রাকটি পাকরাও করা হয়েছে। তবে ট্রাক চালক পালিয়ে যাওয় তাকে আটক করা যায় নি। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
-খবরপ্রতিদিন/ সি.ব