বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা সৈয়দপুরে শ্যামলী পরিবহনের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু
logo

সৈয়দপুরে শ্যামলী পরিবহনের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

নীলফামারীর সৈয়দপুরে শ্যামলী পরিবহনের ধাক্কায় নূর ইসলাম (৫৫) ও মাসুদ হোসেন (২৮) নামে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বুধবার (১৮ জুন) সকালে ইটভাটার কাজ শেষ করে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার সময় ঘটনাস্থলেই তাদের মৃত্যু ঘটে।  

প্রত্যক্ষদর্শীরা জানান, আফতাব ভাটা থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার সময় সৈয়দপুর-রংপুর মহাসড়কে উঠতে গিয়ে কলাবাগান এলাকায় শ্যামলী পরিবহন (ঢাকা মেট্রো- ক, ১৫-১৯২৪) নামে একটি কোচের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তারা ছিটকে পড়ে যায়।  ওইসময় মোটরসাইকেলে থাকা নূর ইসলাম (৫৫) ও মাসুদ হোসেন (২৮) ঘটনাস্থলেই মারা যায়।  
নিহত দুজনের মধ্যে নূর ইসলামের বাড়ি সৈয়দপুর উপজেলার কুজিপুকুর গ্রামে। তাঁর পিতার নাম আব্দুল গফুর।  তিনি ইটভাটায় নৈশপ্রহরীর কাজ করতেন।  আর মাসুদ হোসেনের বাড়ি একই ইউনিয়নের দলুয়া মুন্সিপাড়া গ্রামে।  তাঁর পিতার নাম বুদারু মামুদ। তিনি ও ইটভাটায় ফায়ারম্যানের কাজ করতেন।

এ ব্যাপারে তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।  এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। 

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন