বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা সৈয়দপুরে শত্রুতার জেরে ৮০ হাজার টাকার মাছ নিধন
logo

সৈয়দপুরে শত্রুতার জেরে ৮০ হাজার টাকার মাছ নিধন

নীলফামারীর সৈয়দপুরে পূর্ব শত্রুতার জের ধরে পুকুরে বিষ দিয়ে  আনুমানিক ৮০ হাজার টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় সোমবার (২৩ জুন) দুপুরে পুকুরের মালিক মোছা. পপি (৩০) সৈয়দপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে জানা যায়, শহরের নতুন বাবুপাড়া পুরাতন পোস্ট অফিস ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকার বাসিন্দা মোছা. পপির সাথে গত রবিবার একই এলাকার মো. জিতু (১৯) মো.রবিউল ইসলাম (৫০), মো.সাইদুল ইসলাম (৫০) মো. রাহাত (১৯), মো. মোক্তার (৪৫),মো. বাপ্পী (২০) এর সাথে ঝগড়ায় ভুক্তভোগীর পরিবারকে বেদম মারপিট করা হয় । এতে ভুক্তভোগীর পরিবার হাসপাতালে চিকিৎসা নেয়ার পর সৈয়দপুর থানায় লিখিত অভিযোগ করে। ওই অভিযোগ কেন করা হয়েছে সেই অপরাধে ভুক্তভোগির পুকুরে বিষ দিয়ে প্রায় ৮০ হাজার টাকার মাছ মেরে ফেলা হয়েছে বলে অভিযোগ দেন।  

এ বিষয়ে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দিন জানান, অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন