বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা সৈয়দপুরে সেনাবাহিনীর অভিযানে ৮৮৫ পিস ইয়াবা ও টাপেন্টার উদ্ধার, আটক ১
logo

সৈয়দপুরে সেনাবাহিনীর অভিযানে ৮৮৫ পিস ইয়াবা ও টাপেন্টার উদ্ধার, আটক ১

নীলফামারীর সৈয়দপুরে ৮৮৫ পিস ইয়াবা-টাপেন্টার উদ্ধার সহ মোছা. রিনা (৩৫) নামে এক নারী মাদক বিক্রেতাকে আটক করেছে সেনাবাহিনী। সোমবার (২ জুন) সন্ধ্যায় উপজেলার কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ পুলপাড়ায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে ওই নারীকে আটক করা হয়। রিনা ওই এলাকার কথিত সাংবাদিক মোকছেদুল ইসলাম পারভেজের স্ত্রী। তারা উভয়ই চিহ্নিত মাদক বিক্রেতা বলে জানা যায়। 

সেনাবাহিনীর নীলফামারী ক্যাম্পের মেজর সালমানের নেতৃত্বে সিনিয়র ওয়ারেন্ট অফিসার আব্দুর রহিমসহ সঙ্গীয় সৈনিকের একটা দল ওই অভিযান চালায়। এসময় কথিত সাংবাদিক মোকছেদুল ইসলাম পারভেজের শোয়ার ঘরের একটা ট্রাঙ্কে পলিথিনে মোড়ানো অবস্থায় ৫ পিস ইয়াবা ও ৮৮০ পিস টাপেন্টার ট্যাবলেট পাওয়া যায়।

অভিযানকালে মাদকের সাথে মাদক বিক্রির নগদ ৮ হাজার ৯শ' টাকাও জব্দ করা হয়েছে। বাড়িতে মাদক রেখে বিক্রির দায়ে পারভেজের স্ত্রী মোছা. রিনাকে আটক করে সৈয়দপুর থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী। পুলিশের জিজ্ঞাসাবাদে রিনা বলেছে, আমি মাদক বিক্রেতা নই। বরং আমার স্বামী পারভেজ বিয়ের আগে থেকেই মাদকসেবন ও বিক্রির সাথে জড়িত। তিনিই জব্দকৃত মাদকগুলো বাড়িতে এনে রেখেছিল।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সেনাবাহিনী অভিযান চালিয়ে আটককৃত মাদক বিক্রেতা রিনাকে আমাদের কাছে হস্তান্তর করেছেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে এবং নীলফামারীর জেলা হাজতে পাঠানো হয়েছে। আটককৃত নারীর স্বামী পারভেজকেও আটক করা হবে। সেনাবাহিনীর অভিযানে সহযোগিতা করেন সৈয়দপুর থানার এস আই আকমল হোসেন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন