বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা সৈয়দপুরে শীত অনুভূত,ভোরে কুয়াশায় ঢাকা জনপদ
logo

সৈয়দপুরে শীত অনুভূত,ভোরে কুয়াশায় ঢাকা জনপদ

নীলফামারীর সৈয়দপুরে শীত পড়তে শুরু করেছে। বিশেষ করে শেষ রাতে ও ভোরে শীত অনুভূত হচ্ছে। সেই সাথে কুয়াশায় ঢাকা পড়ছে সর্বত্র ।
 
সকাল ৭টার পর কুয়াশা কেটে গিয়ে সুর্যের তাপ ছড়াচ্ছে। এতে করে এলাকার লোকজন ঠান্ডা গরমের কবলে পড়ে অসুস্থ হয়ে পড়ছেন।
 
সরজমিনে রোববার (২৬ অক্টোবর) ভোরে চারিদিকে নেমেছে শীতের ছোঁয়া। হালকা কুয়াশায় মোড়ানো সৈয়দপুরের ভোরে চারপাশে এক অন্যরকম স্নিগ্ধতা। সকাল হতেই ফজরের আজান শেষে শুরু হয় মানুষের কর্মচাঞ্চল্য। হালকা কুয়াশা ভেদ করে জ্বালানো হেডলাইটে ধীরে চলাচল করছে দূরপাল্লার যানবাহন।
 
শীতের আগাম বার্তা যেন ছড়িয়ে পড়েছে শহর ও গ্রামজুড়ে। ভোরে সৈয়দপুর-রংপুর, পার্বতীপুর সড়কে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে।
 
কার্তিকের শুরুতে এ ধরণের শীতে কাবু হয়ে পড়ছেন লোকজন। অনেক জায়গায় রাস্তার পাশে বসেছে ভাপা পিঠার দোকান। ভোরবেলা শরীরচর্চায় বের হওয়া লোকজন মনের আনন্দে বসে খাচ্ছেন পিঠা। কেউবা আবার রাস্তার ধারে কিংবা ব্রিজের উপর বসে উপভোগ করছেন প্রকৃতির অপরূপ সৌন্দর্য।
 
সৈয়দপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম জানান, বেশ কিছুদিন ধরে উত্তরের এ জনপদে শেষ রাতে ও ভোরে শীত অনুভূত হচ্ছে। আর দিনের পুরোটা সময়েই থাকছে গরম। আবহাওয়া দ্রুত শীতের দিকে যাচ্ছে বলে জানান তিনি।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন