বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা সৈয়দপুরে সাংবাদিকের সাথে জাপা প্রার্থী সিদ্দিকুল আলমের মতবিনিময়
logo

সৈয়দপুরে সাংবাদিকের সাথে জাপা প্রার্থী সিদ্দিকুল আলমের মতবিনিময়

নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের সাবেক সাংসদ ও জাতীয় পার্টির সংসদ সদস্য প্রার্থী সিদ্দিকুল আলম স্হানীয় সাংবাদিকের সাথে মতবিনিময় করেছেন। বুধবার ২১ জানুয়ারী সন্ধ্যায় তার ইকু হেরিটেজ রিসোর্সে ওই মতবিনিময় সভা করেছেন।

সিদ্দিকুল আলম সিদ্দিক বলেন, ২০২৪ সালে এমপি নির্বাচিত হয়ে মাত্র ৬ মাসে সৈয়দপুর -কিশোরগঞ্জের রাস্তা ঘাট, মসজিদ, মাদ্রাসা সহ অনেক উন্নয়ন করেছেন। তিনি বলেন ইচ্ছে ছিল ৫ বছর সময় পেলে নীলফামারী- ৪ আসন দেশের একটি মডেল তৈরী করবেন কিন্তু সময়ের অভাবে তা সম্ভব হয়নি। আগামী ত্রয়োদশ নির্বাচনে নির্বাচিত হলে সৈয়দপুরের ক্যাম্পবাসীদের পুনর্বাসনের লক্ষ্যে ১০টি আধুনিক বহুতল ভবন নির্মাণ করা হবে। একই সঙ্গে সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার উদ্যোগ নেওয়া হবে, যা উত্তরাঞ্চলের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শিক্ষা খাতের উন্নয়নের বিষয়ে তিনি বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে অবকাঠামো উন্নয়ন, শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং শিক্ষার মানোন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।
যোগাযোগ ও নগর উন্নয়ন প্রসঙ্গে জাপা প্রার্থী সিদ্দিকুল আলম জানান, এলাকার প্রধান সড়কগুলো প্রশস্ত ও আধুনিক করা হবে। পাশাপাশি সৈয়দপুরকে সিটি করপোরেশন হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।

তিনি আরো বলেন, সৈয়দপুর অঞ্চলের ব্যবসা-বাণিজ্য ও শিল্পখাতের সক্ষমতা বাড়িয়ে সর্বোচ্চ ভ্যাট ও ট্যাক্স প্রদানকারী এলাকা হিসেবে গড়ে তোলাই হবে তার লক্ষ্য। কৃষি ও খাদ্য সংরক্ষণ প্রসঙ্গে বলেন, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে পর্যাপ্ত কোল্ড স্টোরেজ নির্মাণ করা হবে। এছাড়া কিশোরগঞ্জ এলাকায় নদীর বাঁধ নির্মাণের মাধ্যমে কৃষিজমি রক্ষা, চিত্তবিনোদনের জন্য দুটি পার্ক স্থাপন এবং সৈয়দপুর উপজেলার খাতামধুপুর হয়ে কিশোরগঞ্জের সঙ্গে সরাসরি সংযোগ সড়ক নির্মাণের প্রতিশ্রুতি দেন তিনি।

স্বাস্থ্য খাতের উন্নয়নের কথা তুলে ধরে তিনি জানান, কিশোরগঞ্জের ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালকে ১০০ ও সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীত করা হবে। আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজনের পাশাপাশি একটি রেলওয়ে মেডিকেল কলেজ স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, কোনো সংসদ সদস্য যদি পাঁচ বছর সঠিকভাবে দায়িত্ব পালন করেন, তাহলে তার এলাকায় একটি কাঁচা রাস্তা থাকার কথা নয়।”

মতবিনিময় আবেগের বসে কান্নাজড়িত কণ্ঠে সিদ্দিকুল আলম বলেন, “আমি এমন কাজ করে যেতে চাই, যাতে মৃত্যুর পরও মানুষ আমাকে মনে রাখতে পারে। এই লক্ষ্যেই জনগণের কাছে এসব প্রতিশ্রুতি দিচ্ছি।”
মতবিনিময় সভায় স্থানীয় গণমাধ্যমকর্মীদের পাশাপাশি জাতীয় পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

খুঁজুন