বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা সৈয়দপুরে রেলওয়ে প্রকৌশলীর রিমান্ড শেষে জেল হাজতে
logo

সৈয়দপুরে রেলওয়ে প্রকৌশলীর রিমান্ড শেষে জেল হাজতে

নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে প্রকৌশলী সুলতান মৃধাকে ১ দিনের রিমান্ড শেষে পুনরায় নীলফারী জেল হাজতে পাঠানো হয়েছে। বুধবার (২৫ জুন) তাকে ব্যাপক জিজ্ঞাবাদ শেষে  বিকেল ৫ টায় সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশ নীলফামারী জেলহাজতে পাঠিয়েছেন। 

সুলতান মৃধার বিরুদ্ধে নিজ অফিসের স্টোর ও ইয়ার্ডে রক্ষিত রেললাইন (পাত) গ্যাস দিয়ে কেটে রাতের আধারে বিক্রি ও পাচারের অভিযোগে মামলা রয়েছে। তাঁর উর্ধতন কর্মকর্তা পার্বতীপুর রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী তৌহিদুল ইসলাম বাদী হয়ে ১৯ জুন) ওই মামলা করেছেন।  

ওইদিনই বেলা ৩ টায় রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) ও রেলওয়ে পুলিশ এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তার যৌথ তদন্তে অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়ায় তাঁকে গ্রেপ্তার করা হয়। পরদিন আদালতের মাধ্যমে  ওই প্রকৌশলীকে জেল হাজতে পাঠানো হয়।

তদন্ত কর্মকর্তা মাহবুব রশীদ বলেন, মামলায় সুলতান মৃধাকে প্রধান আসামী করা হয়েছে।তবে অজ্ঞাতনামা আরও ৬-৭ জন আসামী রয়েছে ওই মামলায়। তাদের বিষয়ে তথ্য জানতেই রিমান্ডে নেয়া হয়েছিল। জিজ্ঞেসাবাদে আটককৃত প্রকৌশলীর কাছ থেকে অনেক তথ্যই বেড়িয়ে এসেছে। তবে তদন্তের স্বার্থে এখনই তা প্রকাশ করা সম্ভব না। 

উল্লেখ্য, গত ১৮ জুন দিবাগত রাতে পিডাব্লিউ অফিসের স্টোর ও ইয়ার্ডে রাখা রেললাইন গ্যাস দিয়ে কেটে টুকরো টুকরো করে বিক্রির পর ভোরে দুইটা পিক-আপে পাচার করা হয়।  সে অনুযায়ী প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়ায় ইনচার্জ সুলতান মৃধাকে আটক ও মামলা দায়ের করা হয়।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন