বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা সৈয়দপুরে পৃথক ঘটনায় দুই নারীর মরদেহ উদ্ধার
logo

সৈয়দপুরে পৃথক ঘটনায় দুই নারীর মরদেহ উদ্ধার

নীলফামারীর সৈয়দপুর শহরের তুলশিরাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষিকার বাসা থেকে শামসুন্নাহার (৬৫) নামে এক নারীকে ও উপজেলার কামারপুকুর এলাকার আইসঢাল থেকে এক বিধবার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ব্যাপারে থানা পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করেছেন।  

প্রথম ঘটনাটি ঘটে শহরের তুলশিরাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রোহিলা পারভীনের বাসা থেকে মঙ্গলবার দুপুরে (১ জুলাই) শামসুন্নাহার (৬৫) নামে ওই নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। ওই বাড়িতে চুরির করার সময় চোরের আঘাতে মহিলার মৃত্যু হয়েছে বলে ধারনা করা হচ্ছে। 
ঘটনার সময় ঘরের আসবাবপত্র এলোমেলো অবস্থায় পাওয়া গেছে এবং সোনাদানা ও মূল্যবান সামগ্রী চুরি হয়েছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

অপরদিকে সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের হাজীপাড়ায় এক বিধবা নারীর মরদেহ সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতাল থেকে উদ্ধার করেছে পুলিশ।  মঙ্গলবার (১ জুলাই) সকালে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।  

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দিন সত্যতা নিশ্চিত করে বলেন, দুটি ঘটনায় থানায় মামলা হয়েছে এবং পুলিশ ঘটনা তদন্ত করছে। 

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন