বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা সৈয়দপুরে প্রচন্ড তাপদাহ তাপমাত্রা ৩৭.৬ ডিগ্রি সেলসিয়াস
logo

সৈয়দপুরে প্রচন্ড তাপদাহ তাপমাত্রা ৩৭.৬ ডিগ্রি সেলসিয়াস

নীলফামারীর সৈয়দপুরে ৩৭ দশমিক ৬  ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বুধবার ১১ জুন এ তাপমাত্রা রেকর্ড করা হয়। গত ১০ জুন সৈয়দপুরের তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সৈয়দপুর আবহাওয়া আফিস এ তথ্য নিশ্চিত করেছে। সৈয়দপুর বিমানবিমানবন্দর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম জানান, বেলা ৩টার পর সৈয়দপুর অঞ্চলের তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আকাশে মেঘ নেই এবং সেইসাথে বাতাস না থাকায় প্রচন্ড গরম অনুভূত হচ্ছে । এ তাপমাত্রা আরও কয়েকদিন থাকতে পারে বলে জানান তিনি।  

দেখা যায়, ভ্যাপসা গরম ও তীব্র দাবদাহে জনজীবনে নাভিশ্বাস অবস্থা। প্রচন্ড গরমে কর্মজীবীরা বাড়ির বাইরে বেরুতে পারলেও বেশিক্ষণ টিকতে পারছেন না। গরম সহ্য করতে না পেরে যুবক বৃদ্ধ সকলেই পুকুরে গলা পর্যন্ত ডুবে থাকছে। গরমে গোসল করতে পুকুর ও সুইমিং পুলে প্রচন্ড ভীড় লক্ষ করা গেছে। একই অবস্থা কৃষি কাজে নিয়োজিত শ্রমিকদেরও। ঘনঘন তৃষ্ণায় পানি পান করছেন তাঁরা। বেড়েছে তালশাঁসের দোকানে ভীর। শরবতের দোকানে ভিড় লেগে থাকছে সর্বত্র।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন