বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা সৈয়দপুরে পবিত্র রমজানকে স্বাগত জানিয়ে আহলে সুন্নাতের র‍্যালি
logo

সৈয়দপুরে পবিত্র রমজানকে স্বাগত জানিয়ে আহলে সুন্নাতের র‍্যালি

মাহে রমাদানের পবিত্রতা রক্ষা ও স্বাগত জানিয়ে নীলফামারীর সৈয়দপুরে র‍্যালি ও সভা অনুষ্ঠিত হয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামায়াত নীলফামার সৈয়দপুর উপজেলা ও পৌর শাখা যৌথভাবে ওই স্বাগত র‍্যালির আয়োজন করে।

গতকাল শহরের ক্যান্টনমেন্ট রোডস্থ শাহ আউলিয়া জামে মসজিদ হতে র‍্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় নারায়ে তাকবির, আল্লাহু আকবর; আহলান সাহলান, মাহে রমজান; রমজানের পবিত্রতা, রক্ষা করো করতে হবে; অশ্লীলতা বেহায়াপনা, বন্ধ করো করতে হবে ইত্যাদি স্লোগানের সাথে শহরের বিভিন্ন মসজিদ থেকে দলে দলে মুসল্লীরা অংশ নেন।

পরে শহরে পাঁচমাথা মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। এতে সভায় সভাপতিত্ব করেন জেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সভাপতি আলহাজ্ব গোলজার আশরাফী। আহলে সুন্নাত পৌর শাখার সাধারণ সম্পাদক খালিদ আজমের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন শাহ আউলিয়া জামে মসজিদের খতিব মাওলানা সাবের নুরী রিজভী, আহলে সুন্নাত উপজেলা শাখার সভাপতি আসিফ আশরাফী, পৌর শাখার সভাপতি সৈয়দ পাপ্পু বাকশি, মাওলানা মারগুব আশরাফী, শেখ কুতুব উদ্দিন, নাদিম আশরাফীসহ তরিকত সুফী পন্থি অন্যান্য উলেমায়ে কেরাম পীর মাশায়েখরা।

-খবর প্রতিদিন/ সি.ব

খুঁজুন