নীলফামারীর সৈয়দপুরে মসজিদে নামাজ আদায় করতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে এক ঝালমুড়ি বিক্রেতার মৃত্যু হয়েছে। রবিবার (২৭ জুলাই) শহরের নতুন বাবুপাড়া মহল্লায় (পৌরসভা সড়ক) মসজিদ ই-তুবাতে যোহরের নামাজের সময় ওই ঘটনা ঘটে।
জানা যায়, ওই ঝালমুড়ি বিক্রেতার নাম মনোয়ার হোসেন (৫৮)। তিনি নওগাঁ জেলার রানীনগরের চুনাগাড়ী গ্রামের বাসিন্দা।
ব্যবসার তাগিদে তিনি দীর্ঘ ২২-২৫ বছর থেকে সৈয়দপুরে বসবাস করতেন। সর্বশেষ তিনি সৈয়দপুর শহরের নয়াটোলা মহল্লায় একটি বাসায় ভাড়া থাকতেন এবং সৈয়দপুরে থেকেই তিনি শহরে বিভিন্ন এলাকায় ও স্কুল কলেজের সামনে ঝালমুড়ি, বাদাম, আচারসহ অন্যান্য জিনিস ফেরি করে বিক্রি করতেন।
মৃত. মনোয়ারে ভাই সেরাজুল জানান, সৈয়দপুরের কিছু ভাই আমার মৃত. ভাইয়ের মরদেহ নিয়ে আসছেন। আমরা আজ রাতেই তাঁর দাফন সম্পন্ন করবো। তিনি আরও জানান, ঝালমুড়ি বিক্রেতা মৃত. মনোয়ার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে। মেয়ের বিয়ে হয়েছে এবং ছেলে চাকরি সূত্রে জন্য বিদেশে আছে।
-খবরপ্রতিদিন/ সি.ব