বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা সৈয়দপুরে ঝড়-বৃষ্টিতে ফসল,ঘরবাড়ি ও দোকানপাটের ব্যাপক ক্ষতি
logo

সৈয়দপুরে ঝড়-বৃষ্টিতে ফসল,ঘরবাড়ি ও দোকানপাটের ব্যাপক ক্ষতি

প্রবল বৃষ্টিপাত ও ঝড়ে নীলফামারীর সৈয়দপুরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রোববার (১৮ মে) রাত ৮ টার পর ঝড়ে উঠতি বোরো ধান নুইয়ে পড়েছে এবং  ঘরবাড়ি সহ একাধিক স্থানে দোকানের চালা উড়ে গেছে। মৌসুমি ফলের ও ব্যাপক ক্ষতি হয়েছে। 

উপজেলার কামারপুকুর, কাশিরাম বেলপুকুর, খাতামধুপুর, বাঙ্গালীপুর, বোতলাগাড়ি ইউনিয়নসহ সৈয়দপুর পৌর এলাকায় প্রবল বৃষ্টিপাত হয়েছে। এতে করে বোরো ধান ও ভুট্টা ক্ষেত নেতিয়ে পড়েছে।  কোথাও কোথাও জমিতে কেটে রাখা বোরো ক্ষেতে পানিতে তলিয়ে গেছে।  এরফলে কাটা ধানের ক্ষতি হওয়ার সম্ভাবণা রয়েছে।  প্রথমে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি নামলেও  এরপর শুরু হয় বজ্রসহ ঝড় বৃষ্টি।  

১০/১৫ দিনের মধ্যে বোরো ধান কাটা মাড়াই শুরু হওয়ার কথা ছিলো। কিছু জমিতে ধান কেটে রেখেছিল চাষিরা। এসময় বৃষ্টি ও ঝড়ে হওয়ায় ফসলের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে।  শহরের সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের ঝড়ে কয়েকটি দোকান সহ একাধিক ব্যবসা প্রতিষ্ঠানের চাল উড়ে গিয়ে বৈদ্যুতিক তারে আটকা পড়ে। ধষে পড়ে একাধিক ব্যবসা প্রতিষ্ঠানের দেয়াল। শহরের অনেক স্হানে বৈদ্যুতিক তার ছিড়ে যাওয়ায় রাত ২ টা পর্যন্ত শহর সহ উপজেলার সব খানেই অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। বিদ্যুৎ বিভাগ কর্মীদের অক্লান্ত পরিশ্রমে রাত ৩ টার পর বিদ্যুৎ সংযোগ দেয়া হয়। 

সৈয়দপুর উপজেলা কৃষি কর্মকর্তা ধীমান ভূষন জানান, মাঠ পর্যায়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা ক্ষয়ক্ষতি নিরুপনে কাজ শুরু করেছেন।

সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌরসভার প্রশাসক নূর-ই আলম সিদ্দিকী জানান, ইউনিয়ন পর্যায়ে জনপ্রতিনিধিদের ক্ষয়ক্ষতি নিরুপনের জন্য বলা হয়েছে।  আমরা এ ক্ষয়ক্ষতি নিরুপন করে সার্বিক প্রস্ততি গ্রহণ করেছি। 

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন