বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা সৈয়দপুরে এক ব্যাক্তির ৫ গরু চুরি
logo

সৈয়দপুরে এক ব্যাক্তির ৫ গরু চুরি

নীলফামারীর সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের পশ্চিম বালাপাড়া থেকে এক ব্যাক্তির ৫ গরু চুরি হয়েছে। মঙ্গলবার (২০ মে) দিবাগত রাতে মুদি দোকানদার আতা শাহ ওরফে ভোলার বাড়ি থেকে চুরির ঘটনা ঘটেছে। 

স্হানীয়রা জানায় প্রতিদিনের ন্যায় মুদি দোকানী রাতে ঘুমিয়ে পড়েন,ওই রাতে চোরেরা গোয়াল ঘরের দরজার তালা ভেঙে ৫ টি গরু নিয়ে যায়।  কিন্তু রাতে হালকা বৃষ্টি থাকায় বাড়ির লোকজন টের পায়নি। তারা আরো বলেন, রাস্তায় পিকআপ দ্বাড়ানো ছিল। 
ধারণা করা হচ্ছে চোরেরা গরু পিক-আপে করে নিয়ে গেছে। ৫ গরুর দাম হতে পারে প্রায় ৫ লাখ টাকার মতো। গত এক মাসে ওই এলাকা থেকে মোট ১০ টি গরু চুরি হয়েছে বলে জানান তারা।
ওই এলাকার ইউপি সদস্য মো. মহির উদ্দিন চুরির সত্যতা নিশ্চিত করেন। কুরবানী ঈদকে সামনে রেখে চোরেরা তাদের চুরির কর্মকাণ্ডে তৎপর রয়েছে।  

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ ফইম উদ্দিন বলেন, গরু চুরির ঘটনা শুনেছি। কিন্তু কেউই চুরির ঘটনা নিয়েঅভিযোগ করেনি। লিখিত অভিযোগ পাওয়া গেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেয়া হবে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন