বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা সৈয়দপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ০৭ দফা দাবিতে সংবাদ সম্মেলন
logo

সৈয়দপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ০৭ দফা দাবিতে সংবাদ সম্মেলন

নীলফামারীর সৈয়দপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অধিকার প্রতিষ্ঠা ও মর্যাদা রক্ষায় ০৭ দফা দাবি উত্থাপন করা হয়েছে। ২৫ আগষ্ট দুপুরে রেলওয়ে কারখানার গেট বাজার সংলগ্ন নিজ কার্যালয়ে ইন্সিটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) এর সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার উদ্যোগে ওই দাবি
তোলা হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক মমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের প্রকৌশলী হিসেবে স্বৃকিতী দিতে হবে এবং বিভিন্ন সরকারি-বেসরকারি পর্যায়ে উপযুক্ত পদ ও সুযোগ নিশ্চিত করতে হবে।

দাবিতে বলা হয় বিসিএস ইঞ্জিনিয়ারিং ক্যাডার চালু করে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারদের সেখানে নিয়োগের সুযোগ করে দিতে হবে। সকল প্রকৌশলী পদের ৩০% কোটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সংরক্ষন করতে হবে। বিভিন্ন নিয়োগ বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ে পাশ প্রার্থীদের জন্য ধরনের বৈষম্যমূলক শর্ত বাতিল করতে হবে। 

বেসরকারি খাতে কর্মরত ডিপ্লোমা প্রকৌশলীদের ন্যায্যা
বেতন ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে। কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় ০৪ বছর মেয়াদি ডিপ্লোমা কোর্স অব্যাহত রাখা এবং এর মান রক্ষা করতে হবে। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সকে উচ্চ মাধ্যমিকের সমমান ঘোষনা করে সরকারি চাকুরিতে যথাযথ মর্যাদা দিতে হবে।

সাধারণ ছাত্র আন্দোলন বাংলাদেশ এর ১০ দফা দাবির প্রতি সংহতি প্রকাশ করে সকল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
ও ইঞ্জিনিয়ারিং কলেজে ডিপ্লোমা শিক্ষার্থীদের ¯œাতক ভর্তিতে সরকারি পদক্ষেপ নিশ্চিত করতে হবে। 

দাবি আদায়ে বক্তব্য দেন বাংলাদেশ রেলওয়ে ডিপ্লোমা ও প্রকৌশলী সাংগঠনিক জেলা শাখার সাধারণ সম্পাদক নিজামুল হক, জেলা সংগ্রাম কমিটির আহ্বায়ক হুসাইন মোঃ আরমান ও জেলা সংগ্রাম কমিটির কার্যনির্বাহী সদস্য সাহিদ শামিম প্রমুখ। সংবাদ সম্মেলনে প্রকৌশলী শহিদুল ইসলামের সভাপতিত্বে বক্তারা বলেন, উল্লেখিত দাবি বাস্তবায়ন হলে দেশে প্রকৌশল শিক্ষার মান উন্নয়ন ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের প্রতি চলমান বৈষম্য দূর করা সম্ভব। নচেৎ কোন উন্নয়নই সম্ভব নয় বলে বক্তারা তাদের বক্তব্যে উল্লেখ করেন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন