বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা সৈয়দপুরে চারদিনের ভ্রাম্যমাণ বইমেলা শুরু
logo

সৈয়দপুরে চারদিনের ভ্রাম্যমাণ বইমেলা শুরু

নীলফামারীর সৈয়দপুরে চারদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব শুরু হয়েছে।

বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় দেশব্যাপী এ আয়োজনে লায়ন্স স্কুল অ্যান্ড কলেজে শুরু হয়েছে ৪ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব।

বুধবার (১৩ আগষ্ট) সকালে ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব উদ্বোধন করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুর-ই আলম সিদ্দিকী। 

এসময় উপস্থিত ছিলেন লায়ন্স স্কুল ও কলেজের চেয়ারম্যান শফিয়ার রহমান, শিক্ষাপ্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মশিউর রহমান, ভ্রাম্যমাণ বইমেলা ইউনিট ইনচার্জ অমিত চক্রবর্তী ও স্কুল-কলেজের শিক্ষার্থীবৃন্দ।

প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ক্রেতা-দর্শনার্থীদের জন্য মেলার স্টল উন্মুক্ত থাকবে। 

মেলা চলবে আগামী ১৬ আগষ্ট ২০২৫, শনিবার পর্যন্ত। মাঠ পর্যায়ে মেলা আয়োজনে সহযোগী মেটলাইফ ফাউন্ডেশন। স্থানীয় পর্যায়ে মেলা আয়োজনে সহযোগিতা করছে উপজেলা প্রশাসন, সৈয়দপুর, নীলফামারী।

মেলায় আসায় শিক্ষার্থীরা বইয়ের মাঝে নিজেদের মগ্ন করেন। স্কুল-কলেজ শিক্ষার্থীদের আগমনে ব্যাপক সাড়া মিলছে মেলায়। 

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন